২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়েতে নির্বাচন পরবর্তী সহিংসতার আশঙ্কায় জাম্বিয়ায় সতর্কতা

জিম্বাবুয়ের নির্বাচনের ফলাফল নিয়ে অনিশ্চয়তা এবং নির্বাচন পরবর্তী সহিংসতার আশঙ্কায় প্রতিবেশী দেশ জাম্বিয়া তাদের নিরাপত্তা বাহিনীকে সতর্কাবস্থায় রেখেছে। জাম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী জর্জ এমপম্বো জিম্বাবুয়ের পরিস্থিতিতে আশঙ্কা প্রকাশ করেছেন। যদিও খুব শিগগির সেখানে নির্বাচন পরবর্তী সহিংসতার সম্ভাবনা তিনি নাকচ করে দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2008, 03:43 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

লুসাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জিম্বাবুয়ের নির্বাচনের ফলাফল নিয়ে অনিশ্চয়তা এবং নির্বাচন পরবর্তী সহিংসতার আশঙ্কায় প্রতিবেশী দেশ জাম্বিয়া তাদের নিরাপত্তা বাহিনীকে সতর্কাবস্থায় রেখেছে। জাম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী জর্জ এমপম্বো জিম্বাবুয়ের পরিস্থিতিতে আশঙ্কা প্রকাশ করেছেন। যদিও খুব শিগগির সেখানে নির্বাচন পরবর্তী সহিংসতার সম্ভাবনা তিনি নাকচ করে দিয়েছেন। গত ডিসেম্বরে কেনিয়ায় নির্বচন পরবর্তী দীর্ঘ সহিংসতায় কমপক্ষে এক হাজার মানুষ নিহত হয়েছিল। এমপম্বো বলেন, "জিম্বাবুয়ের বর্তমান পরিস্থিতি এই অবস্থায় খুব বিপজ্জনক মনে না হলেও আমরা আমাদের নিরাপত্তা বাহিনীকে স্বাভাবিকভাবে সতর্কাবস্থায় রেখেছি এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।" তিনি জানান, নির্বাচন কমিশন ফল ঘোষণার পর জিম্বাবুয়েতে সহিংসতা শুরু হতে পারে। এমপম্বো বলেন, "উদ্বেগের বিষয় হলো জিম্বাবুয়েতে সহিংসতা শুরু হলে প্রতিবেশী হিসেবে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি। তবে আমরা আশা করছি তারা সঠিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে।" জাম্বিয়া সাউদার্ন আফ্রিকা ডেভোলপমেন্ট কমিউনিটির (এসএডিসি) চেয়ারম্যান। পশ্চিমারা অভিযোগ করে এসএডিসি জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবের প্রতি পক্ষপাতিত্বপূর্ণ। জাম্বিয়ার প্রেসিডেন্ট লেভি মাওনাওয়াসা গত বছর জিম্বাবুয়েকে 'ডুবন্ত টাইটানিক' বলে আখ্যায়িত করেছিলেন। যদি এসএডিসির অন্য দেশগুলো থেকে বিচ্ছিন্ন হতে থাকা মাওনাওয়াসা এর কিছু পরেই জিম্বাবুয়ের প্রতি তার অবস্থান পরিবর্তন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১২৫ ঘ.