ইয়াঙ্গুন, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারে নতুন সংবিধান গ্রহণ প্রশ্নে আগামী মে মাসের গণভোটে 'না' ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির প্রধান বিরোধীদল। দলীয় এক মুখপাত্র বুধবার একথা জানিয়েছেন।
ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) মুখপাত্র নয়ান উইন দলীয় কার্যালয়ে রয়টার্সকে বলেন, "ভোটকেন্দ্রে গিয়ে না ভোট দেওয়ার জন্য আমরা জনগণের প্রতি আহ্বান জানিয়েছি।" জান্তা সরকার প্রণীত এই সংবিধান সম্পর্কে এনএলডি এই প্রথম তাদের অবস্থানের কথা জানাল।
'৮৮ জেনারেশন স্টুডেন্টস' এর মতো মিয়ানমারের গণতন্ত্রপন্থি গুপ্ত সংগঠনগুলো ইতিমধ্যে ওই গণভোটের বিপক্ষে প্রচারণা শুরু করেছে। এ সমস্ত সংগঠগুলোর নেতারা হয় পলতক নতুবা আটক আছেন।
তবে এনএলডি তাদের নোবেল বিজয়ী নেত্রী আলোচনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে কিনা সেটা জানা যায়নি।
১৯৮৮ সালের গণঅভ্যুত্থানের পর থেকে থাইল্যান্ডে পলাতক সাবেক ছাত্র নেতা অং নাইং ও বলেন, "এনএলডি এবং অং সান সু চি এক এবং অভিন্ন। কাজেই না ভোটের সিদ্ধান্তই সঠিক।"
তিনি আরও বলেন, "কিন্তু বিষয় হল আপনি পক্ষে নাকি বিপক্ষে ভোট দিলেন সেটার আসলে কোনো মূল্য নেই। কেননা, জান্তা সরকার ইতোমধ্যে নিশ্চয়ই সবকিছু ঠিকঠাক করে ফেলেছে গণভোটে হ্যাঁ ভোটই জিতবে।"
তবে গণভোটের তারিখ এখনো নির্ধারিত হয়নি। সামরিক জান্তার গণতান্ত্রিক সংস্কার পরিকল্পনা রোডম্যাপের অন্যতম লক্ষ্য। যদিও তাদের এই সংস্কার পরিকল্পনা নিয়ে বিস্তর সমালোচনা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮১৬ ঘ.
bdnews24