২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামা, ম্যাককেইনের চেয়ে এগিয়ে হিলারি

ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটন কয়েকটি রাজ্যে জনপ্রিয়তার দিক দিয়ে নিজ দলের প্রতিদ্বন্দ্বী বারাক ওবামা এবং রিপাবলিকান প্রতিপক্ষ জন ম্যাককেইনের চেয়ে এগিয়ে আছেন। বুধবার প্রকশিত এক জনমত জরিপে একথা বলো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2008, 10:57 AM

Updated : 26 Aug 2022, 01:39 PM

ওয়াশিংটন, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটন কয়েকটি রাজ্যে জনপ্রিয়তার দিক দিয়ে নিজ দলের প্রতিদ্বন্দ্বী বারাক ওবামা এবং রিপাবলিকান প্রতিপক্ষ জন ম্যাককেইনের চেয়ে এগিয়ে আছেন। বুধবার প্রকশিত এক জনমত জরিপে একথা বলো হয়েছে। এ মাসের ২২ তারিখে পেনসিলভেনিয়ায় ডেমোক্র্যাট দলের প্রাইমারি নির্বাচনকে সামনে রেখে পেনসিলভেনিয়া, ফ্লোরিডা ও ওহাইয়ো রাজ্য তিনটিতে 'কুইনিপিয়াক ইউনিভার্সিটি' ওই জনমত জরিপ পরিচালনা করে। জরিপের ফলে জানানো হয়, পেনসিলভেনিয়ায় ইলিনয়ের সিনেটর বারাক ওবামার পক্ষে ৪১ ভাগ জনসমর্থনের বিপরীতে প্রায় ৫০ ভাগ সমর্থন পেয়ে এগিয়ে আছেন নিউ ইয়র্কের সিনেটর ও সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন। ৪ নভেম্বরের সাধারণ নির্বাচনের প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ রাজ্য ফ্লোরিডা, ওহাইয়ো ও পেনসিলভেনিয়ায় ওই তিনজনের মধ্যে তুলনামূলক সমর্থনের ওপর জরিপ চালানো হয়। এতে দেখা গেছে, ফ্লোরিডায় ম্যাককেইনের ৪২ শতাংশ সমর্থনের বিপরীতে ৪৪ শতাংশ সমর্থন পেয়ে এগিয়ে আছেন হিলারি। কিন্তু ওবামা ও ম্যাককেইনের মধ্যে তুলানায় ওবামার পক্ষে ৩৭ শতাংশের বিপরীতে ৪৬ শতাংশ সমর্থন পেয়ে এগিয়ে আছেন ম্যাককেইন। আলাদাভাবে ওহাইয়ো রাজ্যে ম্যাককেইনের ৩৯ শতাংশের বিপরীতে ৪৮ শতাংশ সমর্থন পেয়ে এগিয়ে আছেন হিলারি। অন্যদিকে, ওবামা-ম্যাককেইন তুলনায় ম্যাককেইনের ৪২ শতাংশের বিপরীতে মাত্র ১ ভাগ অর্থাৎ ৪৩ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে আছেন ওবামা। পেনসিলভেনিয়ায়, ম্যাককেইনের ৪০ শতাংশের বিপরীতে ৪৮ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে আছেন হিলারি। অন্যদিকে, ম্যাককেইনের ৩৯ শতাংশের বিপরীতে ৪৩ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে আছেন ওবামা। পেনসিলভেনিয়ায় ওবামা-হিলারির পক্ষে বিপক্ষে সমর্থনের মধ্যে নারী-পুরুষ এবং সাদা-কালোর ভিন্ন ভিন্ন অবস্থানের বিষয়টি স্পষ্ট। নারীদের মধ্যে শতকরা ৫৪ ভাগ হিলারির পক্ষে এবং শতকরা ৩৭ ভাগ ওবামার পক্ষে অবস্থান নিয়েছেন। আর পুরুষদের মধ্যে উভয়ের পক্ষে ৪৬ শতাংশ সমর্থন নিয়ে তারা ড্র করেছেন। কিন্তু সাদা-কালোর বিবেচনায় শ্বেতাঙ্গ ডেমোক্র্যাটদের ৫৯ শতাংশ হিলারির এবং মাত্র ৩৪ শতাংশ ওবামার পক্ষ নিয়েছেন। একইভাবে কৃষ্ণাঙ্গ ডেমোক্র্যাটদের মধ্যে ৭৩ শতাংশ ওবামার এবং মাত্র ১১ শতাংশ হিলারির পক্ষ নিয়েছেন। ডেমোক্র্যাট দলের বিভিন্ন রাজ্যের প্রাইমারি ও ককাসের নির্বাচনে বিজয়ের দিক থেকে ওবামা হিলারির চেয়ে ইগয়ে আছেন। একইভাবে নিজের পক্ষে ডেলিগেট বা 'দলীয় প্রতিনিধি' সমর্থনের বিচারেও এগিয়ে ওবামা। ওবামা নিজের পক্ষে এখন পর্যন্ত ১,৬৩৮ জন প্রতিনিধি পেয়েছেন। অন্যদিকে, হিলারি পেয়েছেন ১,৫০৭ জন। চূড়ান্ত দলীয় মনোনয়নের জন্য কমপক্ষে ২,০২৪ জন প্রতিনিধির সমর্থন প্রয়োজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬১৮ ঘ.