বেইজিং, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীন মঙ্গলবার জানিয়েছে, নির্বাসিত তিব্বতীয় সংগঠনগুলো যে দালাই লামার প্ররোচণায় লাসায় দাঙ্গা উস্কে দিয়েছে এবং তাতে জড়িত থেকেছে তার "পর্যাপ্ত" প্রমাণ আছে।
তিব্বতের রাজধানী লাসায় গত মাসের প্রথম দিকে বৌদ্ধ ভিক্ষুদের নেতৃত্বাধীন বিক্ষোভে প্ররোচণা দেওয়ার জন্য দালাই লামাকে অভিযুক্ত করে আসছে চীন। বৌদ্ধ ভিক্ষুদের ওই বিক্ষোভ কয়েক দিন বাদে ১৪ মার্চ সহিংস দাঙ্গায় রূপ নেয়। তখন সেখানে অবস্থিত চীনা দোকান-পাটে ব্যাপক লুটপাট হয় এবং অনেক গড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
তিব্বতের রাজধানী লাসার ওই অস্থিতিশীল পরিস্থিতির প্রভাব পড়ে চীনের তিব্বতি অধ্যুষ্যিত অন্যান্য এলাকায়।
চীন বলে আসছে, লাসার সহিংসতায় ১৯ জনের প্রাণহানি হয়েছে। তবে নিহতের সংখ্যা প্রায় ১৪০ জন বলে দাবি করে আসছেন দালাই লামার প্রতিনিধিরা।
মঙ্গলবার চীনের জন নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, তারা 'দালাই লামা চক্রের' সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত 'প্রধান সন্দেহভাজনদের' আটক করার পাশাপাশি এমন সাক্ষ্যও পেয়েছে যাতে প্রমাণিত হয়েছে যে ওই দাঙ্গার আয়োজন করেছিল বিদেশে সক্রিয় তিব্বতি সংগঠনগুলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭০১ ঘ.
bdnews24