হারারে, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - প্রেসিডেন্ট রবার্ট মুগাবে জিম্বাবুয়ের স্বাধীনতা পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনের ফলাফল জালিয়াতির চেষ্টা করছেন - এমন সন্দেহে রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকায় রাজধানী হারারেতে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রধান বিরোধীদল মুভমেন্ট ফর ডেমোক্রেটিক চেঞ্জ (এমডিসি) এর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত হারারের দুটি শহরতলীতে সোমবার রাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
সেখানকার এক বাসিন্দা জানিয়েছেন, প্রায় ২০টি গাড়ির বিশাল বহর নিয়ে দাঙ্গা পুলিশ শহরতলীর বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে। তিনি বলেন, ব্যাপক টহল চলছে এবং লোকজনকে রাস্তায় বেরুতে নিষেধ করা হয়েছে।
ওদিকে মঙ্গলবার গ্রিনিচ সময় ০৫৩৬ ঘণ্টায় ২১০টি সংসদীয় আসনের মাত্র ১০৮টির ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এতে মুগাবের নেতৃত্বাধীন ক্ষমতাসীন জানু-পিএফ পার্টি মরগান সাভাঙ্গিরাইয়ের নেতৃত্বাধীন প্রধান বিরোধীদল এমডিসি'র চেয়ে মাত্র দুটি আসন বেশি পেয়েছে। তবে মুগাবে সরকারের দুইজন মন্ত্রী বিরোধীদের কাছে ধরাশায়ী হয়েছেন।
প্রকাশিত ফলে দেখা গেছে, জানু-পিএফ ৫৩ টি আসনে, এমডিসি ৫১ টি আসনে এবং এমডিসি'র একটি দলছুট অংশ ৫টি আসনে বিজয়ী হয়েছে।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রেসিডেন্ট নির্বাচনের কোনো ফলাফল প্রকাশ করেনি নির্বাচন কমিশন।
১৯৮০ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর জিম্বাবুয়েতে এবারই প্রথমবার একসঙ্গে প্রেসিডেন্ট, পার্লামেন্ট ও স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
স্বাধীনতা লাভের পর থেকে জিম্বাবুয়ের ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট রবার্ট মুগাবের ২৮ বছরের শাসনামলের অবসান হবে, না-কি তিনি ষষ্ঠ মেয়াদের জন্য প্রেসিডেন্ট হতে পারবেন
bdnews24