বাগদাদ, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি) - শিয়া মিলিশিয়াদের সঙ্গে ইরাকি নিরাপত্তা বাহিনীর চলমান সংঘর্ষ নিয়ন্ত্রণে রাজধানী বাগদাদে বৃস্পতিবার জারি করা তিনদিনের কারফিউ তুলে নেওয়া হয়েছে। কারফিউ শেষের সময়সীমা ছিল রোববার। কিন্তু শনিবার অনির্দিষ্টকাল কারফিউ ঘোষণার পর তা সোমবার সকালে তুলে নেওয়া হয়েছে।
কিন্তু যান চলাচলের ওপর বিধিনিষেধ এখনও রয়ে গেছে। রয়টার্স রোববার রাতেই জানায়, "সোমবার সকাল ৬ টায় কারফিউ তুলে নেওয়া হবে।" বিবিসি জানিয়েছে, "সকাল ৬ টাতেই তিনদিনের কারফিউ প্রত্যাহার করা হয়েছে।"
শিয়া নেতা মুকতাদা আল সদর তার অনুসারীদের লড়াই বন্ধ করতে বলায় ইরাক পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলেই মনে করা হচ্ছে। তবে সদর লড়াই বন্ধের আহ্বান জানালেও তার অনুসারীরা সরকারের নির্দেশ মত অস্ত্র জমা দিতে অস্বীকৃতি জানিয়েছে। ফলে বাগদাদ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে আসার বিষয়টি নিয়ে এখনও সংশয় রয়ে গেছে।
পাঁচদিন আগে ইরাকি প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি নিরাপত্তা বাহিনীকে শিয়া মিলিশিয়া বাহিনীর সদস্যদের নিরস্ত্র করার অভিযান শুরুর নির্দেশ দেন। কিন্তু সরকারের নির্দেশের তোয়াক্কা না করে অনুসারীদের অস্ত্র জমা দিতে নিষেধ করেন শিয়া নেতা মুকতাদা আল-সদর। ফলে সংঘর্ষ চলতে থাকে।
সা
bdnews24