২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় বার্ড ফ্লুতে ২ কিশোর-কিশোরীর মৃত্যু

ইন্দোনেশিয়ায় বার্ড ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে দুই কিশোর-কিশোরীর মৃত্যু হয়েছে। সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2008, 08:44 AM

Updated : 26 Aug 2022, 01:38 PM

জাকার্তা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইন্দোনেশিয়ায় বার্ড ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে দুই কিশোর-কিশোরীর মৃত্যু হয়েছে। সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা একথা জানিয়েছেন। এ নিয়ে ইন্দোনেশিয়ায় এইচ৫এন১ ভাইরাস আক্রান্ত হয়ে নিহতের সংখ্যা ১০৭ জনে উন্নীত হল। মন্ত্রণালয়ের "কমিউনিকেবল ডিজিস কন্ট্রোল" বিভাগের মহাপরিচালক নাইওমান কান্দুন জানান, পশ্চিম জাভার সুবাং এলাকার ১৫ বছর বয়সী একটি ছেলে বুধবার মারা গেছে। এলাকাটিতে এর আগে বার্ড ফ্লু আক্রান্ত হয়ে হাঁস-মুরগি মারা যাওয়ার ঘটনা ঘটেছে। কান্দুন বলেন, রাজধানী জাকার্তার পূর্বাঞ্চলীয় বেকাসি এলাকার ১১ বছর বয়সী একটি মেয়ে শুক্রবার মারা গেছে। তার দেহে ভাইরাসটি ধরা পড়েছিল। মোবাইল ফোনের টেক্সট মেসেজ এর মাধ্যমে কান্দুন রয়টার্সকে আরও বলেন, "ছেলেটির আশপাশের এলাকায় হাঁস-মুরগি মারা গিয়েছিল। তবে মেয়েটি কীভাবে ভাইরাস আক্রান্ত হল তা এখনও পরিষ্কার নয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৪১০ ঘ.