২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে বিস্ফোরণে ২ ব্রিটিশ সেনা নিহত

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে রোববার এক বিস্ফোরণে দুই ব্রিটিশ সেনা নিহত হয়েছে। সোমবার ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2008, 07:00 AM

Updated : 26 Aug 2022, 01:38 PM

লন্ডন, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে রোববার এক বিস্ফোরণে দুই ব্রিটিশ সেনা নিহত হয়েছে। সোমবার ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানিয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানিয়েছে, "হেলমান্দ প্রদেশের কাজাকির পার্শ্ববর্তী এলাকায় টহলরত অবস্থায় ওই সেনাদের গাড়িটি একটি বিস্ফোরণের শিকার হয়।" এ নিয়ে ২০০১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আভিযানে আফগানিস্তান থেকে তালেবান সরকার উৎখাত হওয়ার পর সেখানে নিহত ব্রিটিশ সেনার সংখ্যা পৌঁছাল ৯১ জনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১২৫৫ ঘ.