২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসবাদ মোকবেলাই প্রথম কাজ: গিলানি

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি শনিবার তার সরকারের প্রথম একশ' দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। এতে গিলানি বলেছেন, তার সরকারের প্রধান কাজ সন্ত্রাসবাদ, দারিদ্র্য এবং বেকারত্ব মোকাবেলা করা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2008, 11:21 AM

Updated : 26 Aug 2022, 01:38 PM

ইসলামাবাদ, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি শনিবার তার সরকারের প্রথম একশ' দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। এতে গিলানি বলেছেন, তার সরকারের প্রধান কাজ সন্ত্রাসবাদ, দারিদ্র্য এবং বেকারত্ব মোকাবেলা করা। আততায়ী হামলায় নিহত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ঘনিষ্ঠ সহযোগী এই পিপিপি নেতা প্রধানমন্ত্রী হিসেবে শনিবার জাতীয় পরিষদের নিম্নকক্ষের অনুমোদন পাওয়ার পর তার জোট সরকারের এ কর্মপরিকল্পনা ঘোষণা করেন। প্রসঙ্গত, পাকিস্তানের সংবিধান অনুসারে নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তার প্রতি নিম্নকক্ষের সমর্থন আদায় বাধ্যতামূলক। গিলানি সর্বসম্মত অনুমোদন পেয়েছেন