হেলমান্দ, আফগানিস্তান, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি) - আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে হেলমান্দ প্রদেশের গেরেস্কে একটি বিদ্যুৎ কেন্দ্রে বোমা বিস্ফোরণে শনিবার দুই বিদ্যুৎ কর্মী নিহত এবং আরও ছয়জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
হেলমান্দের পুলিশ প্রধান মোহাম্মদ হুসেইন আন্দিয়াল সংবাদ সংস্থা এএফপিকে বলেন, দূর নিয়ন্ত্রিত বোমাটি বিদ্যুৎ কেন্দ্রের দেয়ালের কাছে লুকানো ছিল।
তবে তিনি জানান, ওই হামলার কারণে বিদ্যুৎ সরবরাহ বিঘি
bdnews24