২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুগাবের ভাগ্য নির্ধারণী নির্বাচনে ভোট দিচ্ছে জিম্বাবুয়েবাসী

প্রেসিডেন্ট, পার্লামেন্ট ও স্থানীয় সরকার নির্বাচনের লক্ষ্যে শনিবার ভোট দিচ্ছেন জিম্বাবুয়েবাসী। ১৯৮০ সালে ব্রিটেনের কাছ থেকে দেশটির স্বাধীনতা লাভের পর থেকে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট রবার্ট মুগাবে (৮৪) তার ২৮ বছরের শাসনামলে এখনই সবচে বড় চ্যালেঞ্জের মুখে আছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2008, 05:54 AM

Updated : 26 Aug 2022, 01:38 PM

হারারে, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টাস/বিবিসি)- প্রেসিডেন্ট, পার্লামেন্ট ও স্থানীয় সরকার নির্বাচনের লক্ষ্যে শনিবার ভোট দিচ্ছেন জিম্বাবুয়েবাসী। ১৯৮০ সালে ব্রিটেনের কাছ থেকে দেশটির স্বাধীনতা লাভের পর থেকে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট রবার্ট মুগাবে (৮৪) তার ২৮ বছরের শাসনামলে এখনই সবচে বড় চ্যালেঞ্জের মুখে আছেন। তিনি ষষ্ঠ মেয়াদের জন্য প্রেসিডেন্ট হতে পারবেন কিনা তা নির্ধারিত হবে এ নির্বাচনের মাধ্যমে। প্রেসিডেন্ট পদে মুগাবের সবচে বড় প্রতিদ্বন্দ্বী মরগান সাভাঙ্গিরাই। সাভাঙ্গিরাই বিরোধীদল 'মুভমেন্ট ফর ডেমোক্রেটিক চেঞ্জ' (এমডিসি) এর নেতা। এছাড়াও আরেকজন বড় প্রতিদ্বন্দ্বী হচ্ছেন মুগাবের দল 'জানু-পিএফ' থেকে বেরিয়ে যাওয়া সাবেক অর্থমন্ত্রী সিমবা ম্যাকনি। এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট পদে নির্বাচন করছেন তিনি। শনিবার গ্রিনিচ সময় ০৫০০ ঘণ্টায় একযোগে প্রায় ৯ হাজার ভোট কেন্দ্রে এ ভোটগ্রহণ শুরু হয়েছে এবং তা চলবে গ্রিনিচ সময় ১৭০০ ঘণ্টা পর্যন্ত। নির্বাচনে যোগ্য ভোটারের সংখ্যা প্রায় ৬০ লাখ। নির্বাচনের প্রাক্কালে শুক্রবার রাজধানী হারারেতে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে মুগাবে বলেন, "এটা ব্রিটেনের বিরুদ্ধে ভোট। এ যুদ্ধ এমডিসির বিরুদ্ধে নয়