২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আব্বাসকে হোয়াইট হাউসে আলোচনার আমন্ত্রণ বুশের

মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে আলোচনার জন্য ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে আগামী মে মাসে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। হোয়াইট হাউসের মুখপাত্র একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2008, 02:46 PM

Updated : 26 Aug 2022, 01:37 PM

এয়ার ফোর্স ওয়ান, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে আলোচনার জন্য ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে আগামী মে মাসে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। হোয়াইট হাউসের মুখপাত্র একথা জানিয়েছেন। ইরাক যুদ্ধ নিয়ে একটি বক্তৃতা দেওয়ার জন্য বুশ যখন ওহাইয়োর পথে তখন প্রেসিডেন্টের ব্যাক্তিগত বিমান এয়ার ফোর্স ওয়ানে তার সফরসঙ্গী সাংবাদিকদের হোয়াইট হাউসের মুখপাত্র গর্ডন জন্দ্রে জানান, মে মাসের প্রথম দিকেই আব্বাসের মঙ্গে আলোচনা হতে পারে। যদিও এ ব্যাপারে এখনো বিস্তারিত পরিকল্পনা করা হয়নি বলে তিনি জানান। জন্দ্রে বলেন, "ইসরায়েলের পাশাপাশি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের প্রতিষ্ঠা নিয়ে ইসরায়েল-ফিলিস্তিন ও ওই অঞ্চলের দেশগুলোর সঙ্গে আলোচনার অংশ হিসেবে আব্বাসের সঙ্গে এই বৈঠকের আয়োজন করা হচ্ছে।" যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের আনাপোলিসে গত নভেম্বরে মধ্যপ্রাচ্য শান্তি প্রচেষ্টার পদক্ষেপ হিসেবে একটি সম্মেলনের আয়োজন করে বুশ প্রশাসন। এরপর গত জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে প্রথম ইসরায়েল ও পশ্চিম তীর সফর করেন বুশ। আশা করা হচ্ছে আগামী মে মাসে তিনি আবারও ওই অঞ্চল সফরে যাবেন। বুশের সফরের আগেই আব্বাসের সঙ্গে ওই বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে আশা করা হচ্ছে। কয়েকজন ঊর্ধতন মার্কিন কর্মকর্তার মধ্যপ্রাচ্য সফরের পর হোয়াইট হাউস এই বৈঠকের ঘোষণা দিল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রাইস গত শুক্রবার ওই অঞ্চল সফর শেষে ফিরেছেন। এছাড়া ভাইস প্রেসিডেন্ট ডিক চেনিও গত সপ্তাহে মধ্যপ্রাচ্য সফর করেছেন। আব্বাসকে আলোচনায় আমন্ত্রণ জানানোর বিষয়টি চেনির সফরের ফল নয় বলে জানান জন্দ্রে। তিনি বলেন, "এটা কোনো একক বৈঠকের ফল নয়। এটা প্রেসিডেন্টের প্রতিশ্র"ত পদক্ষেপের অব্যাহত প্রক্রিয়া।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০৩১ ঘ.