২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শনির চাঁদে জৈব উপাদানের সন্ধান

জীবন ধারণের জন্য অত্যাবশ্যকীয় পানি, তাপ ও মৌলিক রাসায়নিকের সন্ধান পাওয়া গেছে শনি গ্রহের ছোট্ট উপগ্রহ এনসেলেডাসে। বিজ্ঞানীরা বুধবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2008, 01:39 PM

Updated : 26 Aug 2022, 01:37 PM

ওয়শিংটন, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জীবন ধারণের জন্য অত্যাবশ্যকীয় পানি, তাপ ও মৌলিক রাসায়নিকের সন্ধান পাওয়া গেছে শনি গ্রহের ছোট্ট উপগ্রহ এনসেলেডাসে। বিজ্ঞানীরা বুধবার একথা জানিয়েছেন। বিজ্ঞানীরা জানিয়েছেন, শনি এবং এর উপগ্রহ নিয়ে গবেষণার অংশ হিসেবে গত ১২ মার্চ এনসেলেডাসের পৃষ্ঠভাগের ওপর দিয়ে ক্যাসিনি নভোযান যাওয়ার সময় পর্যবেক্ষণের মাধ্যমে বিষয়গুলো জানা গেছে। তারা এনসেলেডাসের পৃষ্ঠভাগ থেকে ছড়িয়ে পড়া অসংখ্য শিখারও বিশদ বর্ণনা দিয়েছেন। যুক্তরাষ্ট্র-ইউরোপীয় মিশনের এই বিজ্ঞানীরা বলেননি যে, ওই উপগ্রহে তারা প্রাণের অস্তিত্বের ব্যাপারে সত্যিকারের প্রমাণ পেয়েছেন। তবে তারা জানিয়েছেন, জীবন গঠনের উপাদান সেখানে রয়েছে এবং শিখাগুলো জীবাশ্ম থেকে সৃষ্ট। তাছাড়াও সেখানে প্রাকৃতিক গ্যাসের গন্ধযুক্ত কার্বন-ডাই-অক্সাইড মিশ্রিত পানির মতো কিছু রয়েছে। টেক্সাসের সাউথ-ওয়েস্ট রিসার্চ ইনস্টিটিউটের হান্টার ওয়াইট সাংবাদিকদের বলেন, "সেখানে আমরা যে সমস্ত জিনিসের উপস্থিতির সন্ধান পেয়েছি তার মধ্যে অন্যতম হচ্ছে পানির বাষ্প। এছাড়া সেখানে মিথেন গ্যাস, কার্বন-ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড এবং সরল ও যৌগিক জৈব উপাদান থাকার প্রমাণ পাওয়া গেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এফএইচবি/এলকিউ/১৮৫৯ ঘ.