২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পৃথিবীতে ফিরেছে মহাশূন্যযান এনডেভর

১৬ দিন মহাশূন্যে অবস্থানের পর বুধবার সফলভাবে পৃথিবীতে ফিরেছে মার্কিন মাহাকাশযান এনডেভর। ফ্লোরিডার কেনেডি মহাশূন্য কেন্দ্রের আকাশে মেঘ থাকায় নাসা এনডেভরের অবতরণ বিলম্বিত করতে চেয়েছিল। তবে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় এনডেভর স্থানীয় সময় সন্ধা ৮টা ৩৯ মিনিটে প্রথমবারেই নিরাপদে অবতরণ করে। এর ফলে মহাশূণ্যে নাসার ১২২তম মিশন সফল ভাবে শেষ হল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2008, 12:55 PM

Updated : 26 Aug 2022, 01:37 PM

কেপ ক্যানভেরাল, ফ্লোরিডা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ১৬ দিন মহাশূন্যে অবস্থানের পর বুধবার সফলভাবে পৃথিবীতে ফিরেছে মার্কিন মাহাকাশযান এনডেভর। ফ্লোরিডার কেনেডি মহাশূন্য কেন্দ্রের আকাশে মেঘ থাকায় নাসা এনডেভরের অবতরণ বিলম্বিত করতে চেয়েছিল। তবে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় এনডেভর স্থানীয় সময় সন্ধা ৮টা ৩৯ মিনিটে প্রথমবারেই নিরাপদে অবতরণ করে। এর ফলে মহাশূণ্যে নাসার ১২২তম মিশন সফল ভাবে শেষ হল। এনডেভর গত ১১ মার্চ উৎক্ষেপণ করা হয়। ডোমিনিক গোরি মিশন শেষ করে বুধবার সন্ধায় এনডেভর যখন ফ্লোরিডার পশ্চিম উপকূলের দিকে এগিয়ে আসতে থাকে তখন প্রচণ্ড শব্দে সন্ধ্যার নিস্তব্ধতা ভেঙে খানখান হয়ে যায়। হোস্টনে মিশনের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এনডেভরকে স্বাগত জানান জোর্তিবিজ্ঞানী জিম ডুটন। এনডেভরের ক্রুদের উদ্দেশ্যে তিনি বলেন, "আপন ভূবনে এনডেভরকে স্বাগতম। সফল মিশন শেষ করার জন্য সমস্ত ক্রুকে অভিনন্দন।" এনডেভর এবারের মিশনে মহাশূন্য কেন্দ্রের সঙ্গে জাপানের গবেষণাগারের জন্য একটি স্টোরেজ রুম সংযুক্ত করে এসেছে। এছাড়া, কানাডার একটি রোবটও সেখানে রেখে এসেছে। এই রোবটটির সাহায্যে জোর্তিবিজ্ঞানীরা আরও সহজে একশ' বিলিয়ন ডলারের এই মহাশূন্য স্টেশনটি পরিচালনা করতে সক্ষম হবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮৪০ ঘ.