২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে আতশবাজি বিস্ফোরণে ২২ জন নিহত

চীনের উত্তর-পশ্চিমাঞ্চালে এক বিস্ফোরণে কমপক্ষে ২২ জন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদসংস্থা সিনহুয়া বৃহস্পতিবার জানায়, স্থানীয় কর্তৃপক্ষ আতশবাজি ধ্বংসের সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2008, 11:11 AM

Updated : 26 Aug 2022, 01:37 PM

বেইজিং, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - চীনের উত্তর-পশ্চিমাঞ্চালে এক বিস্ফোরণে কমপক্ষে ২২ জন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদসংস্থা সিনহুয়া বৃহস্পতিবার জানায়, স্থানীয় কর্তৃপক্ষ আতশবাজি ধ্বংসের সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তার উদ্বৃতি দিয়ে সিনহুয়া জানায়, বুধবার রাতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। উত্তর-পশ্চিমাঞ্চলের জিনজিয়াং প্রদেশের তুরপানে শহর কর্তৃপক্ষ শহর থেকে ৭ থেকে ৮ কিলোমিটার দূরে মরুভূমিতে আতশবাজি ধ্বংস করার সময় এই বিস্ফোরণ ঘটে। সিনহুয়া আরও জানিয়েছে, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিহতদের মধ্যে কত জন সরকারি কর্মকর্তা রয়েছে তা জানায়নি। সেই সঙ্গে সিনহুয়া আরও জানিয়েছে, বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/১৬৪৭ঘ.