২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে মন্দিরে পদদলিত হয়ে ৮ জনের প্রাণহানি

ভারতের মধ্য প্রদেশ রাজ্যের একটি হিন্দু মন্দিরে পদদলিত হয়ে কমপক্ষে আটজনের প্রাণহানি হয়েছে। বুধবার রাতের এ ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছে আরও ১০ জন। বৃহস্পতিবার কর্মকর্তারা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2008, 08:11 AM

Updated : 26 Aug 2022, 01:37 PM

ভুপাল, ভারত, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের মধ্য প্রদেশ রাজ্যের একটি হিন্দু মন্দিরে পদদলিত হয়ে কমপক্ষে আটজনের প্রাণহানি হয়েছে। বুধবার রাতের এ ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছে আরও ১০ জন। বৃহস্পতিবার কর্মকর্তারা একথা জানিয়েছেন। রাজ্যের রাজধানী ভুপাল থেকে ২৬০ কিলোমিটার দূরের প্রত্যন্ত কারিলা গ্রামের ওই মন্দিরটির বার্ষিক উৎসবে অংশ নেওয়ার জন্য বুধবার রাতে হাজার হাজার ভক্ত সেখানে সমাবেত হওয়ার সময় পদদলিত হয়ে প্রাণহানির এ ঘটনা ঘটে। গীতা মিশ্র নামের এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, "এ এক দুর্ঘটনা। একটি রেলিং ভেঙ্গে পড়ার পর আতঙ্কিত লোকজন মন্দিরটির ভেতরে ঢোকার চেষ্টা করলে এ দুর্ঘটনা ঘটে।" কর্তৃপক্ষ মন্দিরের ফটক বন্ধ করে দিয়েছে এবং এ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রসঙ্গত, প্রত্যন্ত এলাকার বিশাল জনসমাবেশ নিয়ন্ত্রণের মতো পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় ভারতে মাঝে মধ্যেই পদদলিত হয়ে এ ধরনের মৃত্যুর ঘটনা ঘটে আসছে। এর আগে ২০০৫ সালে মহারাষ্ট্র রাজ্যের একটি মন্দিরের কাছে পদদলিত হওয়ার এক ঘটনায় প্রাণহানি হয়েছিল প্রায় ২৬৫ জন্য পূণ্যার্থীর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৪০০ ঘ.