২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে যুক্তরাষ্ট্র

পাকিস্তানের আদিবাসী এলাকায় সক্রিয় আল-কায়েদা যোদ্ধাদের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। ইসলামাবাদ সন্ত্রাস বিরোধী যুদ্ধে সমর্থন তুলে নিতে পারে আশঙ্কা করেই এ পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার 'দ্য ওয়াশিংটন পোস্ট' পত্রিকা এক প্রতিবেদনে একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2008, 07:48 AM

Updated : 26 Aug 2022, 01:37 PM

ওয়াশিংটন, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের আদিবাসী এলাকায় সক্রিয় আল-কায়েদা যোদ্ধাদের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। ইসলামাবাদ সন্ত্রাস বিরোধী যুদ্ধে সমর্থন তুলে নিতে পারে আশঙ্কা করেই এ পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার 'দ্য ওয়াশিংটন পোস্ট' পত্রিকা এক প্রতিবেদনে একথা জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা পত্রিকাটিকে জানিয়েছেন, ওয়াশিংটন এখন আল-কায়েদার সব নেটওয়ার্কই ক্ষতিগ্রস্ত করতে চায়। কারণ, আগামী মাসগুলোয় পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ আর যুক্তরাষ্ট্রকে বেশি সাহায্য করতে সক্ষম হবেন না। যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধে অন্যতম মিত্র মুশাররফ ওই ধরনের হামলায় সাধারণভাবে সমর্থন দিলেও গত বছর থেকে তার ক্ষমতা নাটকীয় হারে হ্রাস পেতে শুরু করেছে। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, গত দুই মাসে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের প্রিডেটর যুদ্ধবিমান পাকিস্তানের আল-কায়েদা অধুষ্যিত তিনটি এলাকায় হামলা চালিয়েছে। মার্কিন ও পাকিস্তানি কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, আফগান সীমান্তবর্তী পাকিস্তানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের ওই বিমান হামলায় প্রায় ৪৫ জন নিহত হয়েছে। এদের মধ্যে আফগান, আরব ও অন্যান্য দেশের যোদ্ধারাও ছিল। প্রসঙ্গত, পাকিস্তান বা যুক্তরাষ্ট্র কোনো পক্ষই পাকিস্তানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। এ স্বীকারোক্তি করা হলে তা হবে পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/১৩৩৫ ঘ.