২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভুটানের প্রথম নির্বাচনে বিস্ময়কর জনরায়

ভুটানে ইতিহাসের প্রথম পার্লামেন্ট নির্বাচনে সোমবার বিস্ময়কর রায় দিয়েছে জনগণ। গণতন্ত্র বরণ করেও তারা বিপুল ভোটে প্রত্যাখ্যান করেছে বৈবাহিক সূত্রে রাজার আত্মীয় সাঙ্গে নেদাপের নেতৃত্বাধীন 'পিপলস ডেমোক্র্যাটিক পার্টি' (পিডিপি)কে। এর মধ্য দিয়ে জনগণ বুঝিয়ে দিয়েছে, তাদের প্রিয় রাজা ক্ষমতায় না থাকলে তার কোনো আত্মীয়কে ওই শুন্যস্থান পূরণ করতে দেওয়া হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2008, 10:35 AM

Updated : 26 Aug 2022, 01:37 PM

থিম্পু, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভুটানে ইতিহাসের প্রথম পার্লামেন্ট নির্বাচনে সোমবার বিস্ময়কর রায় দিয়েছে জনগণ। গণতন্ত্র বরণ করেও তারা বিপুল ভোটে প্রত্যাখ্যান করেছে বৈবাহিক সূত্রে রাজার আত্মীয় সাঙ্গে নেদাপের নেতৃত্বাধীন 'পিপলস ডেমোক্র্যাটিক পার্টি' (পিডিপি)কে। এর মধ্য দিয়ে জনগণ বুঝিয়ে দিয়েছে, তাদের প্রিয় রাজা ক্ষমতায় না থাকলে তার কোনো আত্মীয়কে ওই শুন্যস্থান পূরণ করতে দেওয়া হবে না। জনগণ দেশের স্থিতিশীলতার পক্ষে ভোট দিয়ে এমন এক পার্টিকে নির্বাচিত করেছে যে পার্টি চতুর্থ রাজা জিগমে সিংগে ওয়াংচুকের শাসনামলে প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করেছে এবং এই আমলের অর্জিত সব সাফল্য রক্ষার অঙ্গীকার করেছে। নামপ্রকাশে অনিচ্ছুক এক ভোটারের উক্তি, বর্তমান রাজা জিগমে খেসার নামগায়েল ওয়াংচুক ও ওয়াংচুক রাজবংশকে জনগণ ভালোবাসবে। কিন্তু তার বৈবাহিক সূত্রের কোনো আত্মীয় বা তাদের কার্যকলাপকে নয়। কারণ, তারা খুবই অপ্রিয়। ভুটানে প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট হতে চলা জিগমে থিনলে ইতোমধ্যেই রাজশাসনাধীনে কাজ করেছেন। চতুর্থ রাজা জিগমে সিংগে ওয়াংচুক ঐতিহ্য এবং পরিবেশের আলোকে অর্থনৈতিক উন্নয়নের ভারসাম্য রক্ষার ধারণা দিয়েছেন। দ্রুক ফুয়েনসাম সোগপা' (ডিপিটি) এর মুখপাত্র পালদেন শেরিং বলেন, " জনগণ স্থিতিশীলতা চায়।" ডিপিটি ৪৪ টি আসন পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। সোমবারের নির্বাচনে 'পিপলস ডেমোক্র্যাটিক পার্টি' এবং 'দ্রুক ফুয়েনসাম সোগপা' নামে দুটি রাজনৈতিক দল অংশ নিয়েছে। মোট ভোটারের সংখ্যা ৩,১৮,৪৬৫ জন। রাজা চতুর্থ জিগমে সিংগে ওয়াংচুক দেশটিতে এ পার্লামেন্টারি গণতন্ত্র প্রবর্তনের স্বপন্দ্রষ্টা। দুবছর আগে সিংহাসনে আসীন তার ২৮ বছর বয়সী ছেলে রাজা পঞ্চম জিগমে খেসার নামগায়েল ওয়াংচুক এর প্রত্যক্ষ তদারকিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কিন্তু' ভোটে বিস্ময়করভাবে প্রত্যাখ্যাত হয়েছে সাঙ্গে নেদাপের নেতৃত্বাধীন 'পিপলস ডেমোক্র্যাটিক পার্টি'। জনগণের এ ভোট প্রিয় রাজা ওয়াংচুক কিংবা শতাব্দী পুরোনো রাজশাসন বিরোধী নয়। ভোটারদের অনেকের মাঝেই গণতন্ত্রকে বরণ করার আগ্রহ দেখা যায়নি। জয়ের পথে থাকা প্রার্থী জিগমে থিনলে রাজতন্ত্রের কট্টর সমর্থক। পার্টি কার্যালয় থেকে পাওয়া ফল থেকে ধারণা করা হচ্ছে, থিনলে ৪৭ আসনের মধ্যে ৪১ কিংবা ৪২ টি আসনেই জয় পাচ্ছেন। থিনলের দল 'দ্রুক ফুয়েনসাম সোগপা' (ডিপিটি) এর মুখপাত্র পালদেন শেরিং বলেছেন, " এটি সত্যিই বিস্ময়কর। জনগণ সত্যি সত্যিই এই সিদ্ধান্ত নিয়েছে।" সাঙ্গে নেদাপ তার নিজ আসনেও জয়ী হতে পারেননি। স্থানীয় সময় সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চল বিকাল ৫টা পর্যন্ত। সোমবার রাতে প্রাথমিক ফল জানা গেলেও আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হবে মঙ্গলবার। এ নির্বাচনকে সামনে রেখে দেশকে ৪৭ টি আসনে বিন্যস্ত করে মোট ৩,১৮,৪৬৫ জন নাগরিককে ভোটার হিসেবে অন্তর্র্ভুক্ত করেছে ভুটানের নির্বাচন কমিশন। দেশটির মোট জনসংখ্যা প্রায় ৬ লাখ। পার্লামেন্ট নির্বাচনের প্রাক-প্রস্তুতি হিসেবে গত বছরের ডিসেম্বরে এবং এ জানুয়ারিতে দুটি নির্বাচন অনুষ্ঠিত হয় ভুটানে। সেখানে ২৫ সদস্যের জাতীয় কাউন্সিলের জন্য প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ২০ জন সদস্য নির্বাচিত করেন ভুটানিরা। বাকী ৫ জন সদস্যকে মনোনীত করেন রাজা। এ জাতীয় কাউন্সিলটি র্পালামেন্টের উচ্চকক্ষ হিসেবে কাজ করবে। এ কাউন্সিলের কেউই কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হতে পারবেন না এই শর্তেই তাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। চীন ও ভারতের মধ্যে চারদিকে স্থলভূমি বেষ্টিত এ হিমালয় রাজ্যটি ১৯০৭ সালে ওয়াংচুক রাজবংশের পূর্ণ নিয়ন্ত্রণে আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬২১ঘ.