ওয়াশিংটন, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কণ্ডোলিৎসা রাইস সোমবার তিব্বত সঙ্কট মোকাবিলায় চীনকে আরও 'টেকসই' নীতি নেওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি দালাই লামার সঙ্গে তিব্বত নিয়ে আলোচনায় বসার আহ্বান জানান। তিব্বত সঙ্কট সামাল দেওয়ার এটিই একমাত্র পথ বলে রাইস উল্লেখ করেন।
ভারতের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রীর সঙ্গে এক সংবাদ সম্মেলনে রাইস সাংবাদিকদের বলেন, " আমাদের বিশ্বাস তিব্বত সঙ্কট মোকাবেলায় চীন সরকারের আরও টেকসই নীতি নেওয়া দরকার। আর তা করতে গেলে আমরা তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামার সঙ্গে চীনকে আলোচনায় বসারই পরামর্শ দেব। কারণ, এটাই তিব্বতের জন্য টেকসই নীতি নেওয়ার একমাত্র পথ।"
তিব্বতে সহিংসতা এড়াতে রাইস আবারও চীনকে সংযত থাকার আহ্বান জানান।
উল্লেখ্য, চীন গোড়া থেকেই কঠোর হাতে তিব্বতের বৌদ্ধ ভিক্ষু বিক্ষোভ দমন করে আসছে। তাছাড়া, তিব্বতে বিক্ষোভ-সহিংতার জন্য চীন দালাই লামাকেই দায়ি করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২১০ঘ.
bdnews24