২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আটক বিচারকদের মুক্তির নির্দেশ গিলানির

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েই আটক সমস্ত বিচারকদের অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন ইউসুফ রাজা গিলানি। প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ নভেম্বরে দেশে জরুরি অবস্থা জারির পর সাবেক প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরিসহ অন্যান্য বিচারকদের আটক করেছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2008, 02:10 PM

Updated : 26 Aug 2022, 01:36 PM

ইসলামাবাদ, মার্চ, ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েই আটক সমস্ত বিচারকদের অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন ইউসুফ রাজা গিলানি। প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ নভেম্বরে দেশে জরুরি অবস্থা জারির পর সাবেক প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরিসহ অন্যান্য বিচারকদের আটক করেছিলেন। সোমবার পার্লামেন্টে বিপুল ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েই গিলানি বলেন, "আমি আটক সব বিচারকদের অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দিচ্ছি।" প্রয়াত বেনজির ভুট্টোর দলের শীর্ষ সদস্য গিলানি প্রতিবাদ-বিক্ষোভের মধ্য দিয়ে নয় বরং পার্লামেন্টের মধ্য দিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য বিচারকদের প্রতি আহ্বানও জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০০৪ঘ.