২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে মার্কিন সেনামৃত্যুর সংখ্যা ৪,০০০ জনে উন্নীত

২০০৩ সালের মার্চে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইরাক আগ্রাসন শুরুর পাঁচবছর পূর্তির কয়দিন পরই সোমবার সেখানে মার্কিন সেনা নিহতের সংখ্যা ৪,০০০ জনে উন্নীত হয়েছে। তবে পাঁচবছরের আগ্রাসনে সামরিক-বেসামরিক মিলিয়ে নিহত ইরাকির সংখ্যার কোনো সরকারি তথ্য জানা যায়নি। (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2008, 06:33 AM

Updated : 26 Aug 2022, 01:37 PM

বাগদাদ, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ২০০৩ সালের মার্চে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইরাক আগ্রাসন শুরুর পাঁচবছর পূর্তির কয়দিন পরই সোমবার সেখানে মার্কিন সেনা নিহতের সংখ্যা ৪,০০০ জনে উন্নীত হয়েছে। তবে পাঁচবছরের আগ্রাসনে সামরিক-বেসামরিক মিলিয়ে নিহত ইরাকির সংখ্যার কোনো সরকারি তথ্য জানা যায়নি। (আরও তথ্যসহ-১) 'ইরাক বডিকাউন্ট ডট ওআরজি' এর উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, বেসামরিক ইরাকি নিহতের সংখ্যা প্রায় ৮৯,৭৭৮ জন এবং শুধুমাত্র আগ্রাসন শুরুর সময়ের সংঘর্ষে সাদ্দাম হোসেনের অধীন সামরিক বাহিনীতে নিহতের সংখ্যা প্রায় ৬,৩৭৫ জন। রাস্তার পাশে পেতে রাখা বোমায় রোববার দিবাগত রাতে ৪ মার্কিন সেনার মৃত্যুর মধ্য দিয়ে ইরাকে নিহত মার্কিন সেনার সংখ্যা চার হাজারে পৌঁছায়। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সোমবার এক বিবৃতিতে একথা জানায়। এছাড়া, সেখানে নিহত ব্রিটিশ সেনার সংখ্যা ১৭৫ জন। অন্যান্য দেশের সেনাদের মধ্যে নিহত হয়েছে মোট ১৩৪ জন। অন্যদিকে, ইরাকে আগ্রাসন শুরুর পর থেকে নিহত মোট বেসামরিক-সামরিক ইরাকির সংখ্যা নিয়ে কোনো সরকারি ভাষ্য পাওয়া যায়নি ইরাক কিংবা যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে। 'ইরাক বডিকাউন্ট ডট ওআরজি' এর উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, মার্কিন আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত নিহত বেসামরিক ইরাকির সংখ্যা কমপক্ষে ৮২,২৬৭ থেকে ৮৯,৭৭৮ জন। ইরাকি সামরিক বাহিনীতে নিহতের সংখ্যা কমপক্ষে ৪,৯০০ থেকে ৬,৩৭৫ জন। তবে ইরাকি সেনাবাহিনীর এই মৃত্যুর সংখ্যা কেবল দখলদার মার্কিন বাহিনীর সহায়তায় নতুন ইরাকি নিরাপত্তা বাহিনীর যাত্রা শুরুর আগে অর্থাৎ, সাদ্দাম হোসেনের অধীন সেনাবাহিনীর। যদিও বিভিন্ন নিরপেক্ষ সূত্র এবং মানবাধিকার সংগঠনগুলো বেসামরিক ইরাকি নিহতের সংখ্যা এর চেয়ে অনেক বেশি বলে দাবি করে থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬০৭ ঘ.