২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন সেনাদের অপরাধের বিরুদ্ধে জাপানে বিক্ষোভ

মার্কিন সেনাদের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জাপানের ওয়াকিনাওয়া দ্বীপে রোববার বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। একইসঙ্গে তারা দ্বীপটিতে অবস্থানকারী মার্কিন সেনা সংখ্যা কমানোর দাবি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2008, 11:28 AM

Updated : 26 Aug 2022, 01:36 PM

টোকিও, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন সেনাদের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জাপানের ওয়াকিনাওয়া দ্বীপে রোববার বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। একইসঙ্গে তারা দ্বীপটিতে অবস্থানকারী মার্কিন সেনা সংখ্যা কমানোর দাবি করেছে। ওকিনাওয়া দ্বীপের শান্তান শহরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গত মাসে এক মার্কিন নৌ সেনাকে আটক করা হয়। ওই সেনার বিরুদ্ধে এখন বিচার চলছে। শান্তান শহরে রোবাবার প্রচণ্ড বৃষ্টির মধ্যে অনুষ্ঠিত সমাবেশে ওকিনাওয়া শহরের মেয়র মিতশুকো তমোমাস বলেন, "দ্বীপে মার্কিন সেনা ঘাঁটি থাকায় একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ড ও দুর্ঘটনা ঘটছে। এ কারণে ওকিনাওয়ার মানুষ প্রচণ্ড ক্ষোভের সঙ্গে যুক্তরাষ্ট্র ও জাপান উভয় সরকারের বিরুদ্ধে এর প্রতিবাদ জানাচ্ছে।" কিয়োডো সংবাদ সংস্থা জানায়, তিনি আরও বলেন, "কিন্তু আমাদের প্রতিবাদ প্রত্যেকবার পায়ে মাড়িয়ে দেওয়া হচেছ এবং এই অন্যায় অত্যাচারের শেষই হচ্ছে না।" আয়োজকরা দাবি করেছে, প্রায় ছয় হাজার মানুষ রোববারের সমাবেশে যোগ দিয়েছে। তবে পুলিশ কোনো সংখ্যা উল্লেখ করতে চায়নি। গত ফেব্র"য়ারিতে ১৪ বছরের এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে টাইরন হাডনট নামের এক মার্কিন নৌ সেনাকে গ্রেপ্তারের পর থেকে ওকিনাওয়ায় মার্কিন সেনাদের অবস্থানের বিরুদ্ধে ক্ষোভ জমা হচ্ছে। একই সঙ্গে ওই ঘটনা ১৯৯৫ সালে ১২ বছরের আরেক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনা স্মরণ করিয়ে দিয়েছে ওকিনাওয়াবাসীর মনে। ১৯৯৫ সালের ওই ঘটনার পর মার্কিন সেনা ঘাঁটির বিরুদ্ধে জাপানে ব্যাপক বিক্ষোভে হয়েছিল। এ নিয়ে তখন জাপান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কেরও অবনতি ঘটে। রোববারের সমাবেশ থেকে একটি প্রস্তাবনা গ্রহণ করা হয়েছে। এতে জাপানে প্রায় ৫০ হাজার মার্কিন সেনা উপস্থিতির বিষয়টি সীমাবদ্ধ করে ফেলতে সেনা ঘাঁটির বিষয়ে দুদেশের চুক্তির বিষয়টি আবার বিবেচনা করে দেখার দাবি জানানো হয়েছে। তবে টোকিও ও ওয়াশিংটন উভয়ই চুক্তির বিষয়টি বিবেচনা করে দেখার দাবি প্রত্যাখ্যান করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭০০ ঘ.