২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ন্যাটো অভিযানে অর্ধশত তালেবান জঙ্গির মৃত্যু

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর যৌথ বিমান ও স্থল হামলায় এক শীর্ষ কমান্ডারসহ প্রায় অর্ধশত তালেবান জঙ্গি নিহত এবং আরও অজ্ঞাত সংখ্যক জঙ্গি আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2008, 11:20 AM

Updated : 26 Aug 2022, 01:36 PM

কাবুল, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর যৌথ বিমান ও স্থল হামলায় এক শীর্ষ কমান্ডারসহ প্রায় অর্ধশত তালেবান জঙ্গি নিহত এবং আরও অজ্ঞাত সংখ্যক জঙ্গি আহত হয়েছে। উরুজগান প্রদেশের দেহ রাওয়াউদ শহরের কাছে শনিবার ন্যাটো বাহিনীর সঙ্গে চরমপন্থী তালেবানদের ওই সংঘর্ষ হয়। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার একথা জানিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই সংঘর্ষে হতাহতদের কোনো সঠিক সংখ্যা না জানালেও আফগান নিরাপত্তা বাহিনীর সূত্র জানিয়েছে, প্রায় অর্ধশত তালেবান যোদ্ধা নিহত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, "জঙ্গিদের লাশ মাটিতে পড়ে আছে এবং ওই অভিযানে নিহতদের মধ্যে গ্র"পটির সুপরিচিত কমান্ডার মুল্লাহ হাশিমও রয়েছেন।" উরুজগানে মোতায়েন ন্যাটো বাহিনী ওলন্দাজ সেনাদের নিয়ন্ত্রণাধীন। ওদিকে, শনিবার প্রকাশিত মার্কিন সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, কান্দাহার প্রদেশের ঝারমি জেলায় টহল অভিযানের সময় এক স্থল মাইনের বিস্ফোরণে ২ ন্যাটো সেনা নিহত হয়েছেন। আফগানিস্তানে চলমান সহিংসতায় ২০০৭ সালে প্রায় ৬,০০০ মানুষ প্রাণ হারান। এদের বেশিরভাগই নিহত হন স্থলমাইন ও রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে। নিহতদের মধ্যে প্রায় ২,০০০ জনই বেসামরিক আফগান। অন্যদিকে, ২০০৭ সালে দেশটিতে ২০০ জনের কিছু বেশি বিদেশি সেনা নিহত হয়েছে তালেবান ও অন্যান্য সশস্ত্র গ্র"পের হামলায়। এ বছর এ পর্যন্ত প্রায় ৩০ জন ন্যাটো সেনা নিহত হয়েছে বিভিন্ন সহিংসতায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৭০৭ ঘ.