২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশপ্রেম ইস্যুতে ওবামার পক্ষ নিলেন সাবেক মার্কিন জেনারেল

হিলারি ক্লিনটনের স্বামী এবং সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন বারাক ওবামার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলার পর ওবামার পক্ষ নিয়ে বক্তব্য দিলেন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সাবেক চিফ অফ স্টাফ জেনারেল মেরিল টনি ম্যাকপেক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2008, 10:20 AM

Updated : 26 Aug 2022, 01:36 PM

মেডফোর্ড, যুক্তরাষ্ট্র, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - হিলারি ক্লিনটনের স্বামী এবং সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন বারাক ওবামার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলার পর ওবামার পক্ষ নিয়ে বক্তব্য দিলেন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সাবেক চিফ অফ স্টাফ জেনারেল মেরিল টনি ম্যাকপেক। মেডফোর্ডের এক নির্বাচনী জনসভায় ওবামাকে একজন দেশপ্রেমিক আমেরিকান হিসেবে উল্লেখ করেন তিনি। একইসঙ্গে দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলে 'বিভাজনের রাজনৈতিক কৌশল' খাটানোর জন্য ক্লিনটনেরও নিন্দা জানান তিনি। যুক্তরাষ্ট্রে আগামী ৪ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে সিনেটর জন ম্যাককেইনের প্রার্থিতার বিষয়টি নিশ্চিত হয়ে গেলেও ডেমোক্র্যাট দলের মনোনয়ন এখনও নিশ্চিত হয়নি। হিলারি-ওবামার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা যত বাড়ছে, ততই বিভিন্ন বিতর্কিত ইস্যু নিয়ে তাদের মধ্যে কাদা ছোঁড়াছুড়িও বাড়ছে। বর্ণবাদ ইস্যু নিয়ে অনেকদিন ধরে বিতর্কের পর স