২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন সরকারকে পূর্ণ সমর্থন ঘোষণা মুশাররফের

পাকিস্তানের নতুন সরকারকে পূর্ণ সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ। পাকিস্তান পিপলস পার্টি'র (পিপিপি) নেতৃত্বাধীন নতুন জোট সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পিপিপি নেতা ও জাতীয় পরিষদের সাবেক স্পিকার ইউসুফ রাজা গিলানির নাম ঘোষণা করার পরদিন রোববার তিনি এ ঘোষণা দিলেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2008, 06:28 AM

Updated : 26 Aug 2022, 01:36 PM

ইসলামাবাদ, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের নতুন সরকারকে পূর্ণ সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ। পাকিস্তান পিপলস পার্টি'র (পিপিপি) নেতৃত্বাধীন নতুন জোট সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পিপিপি নেতা ও জাতীয় পরিষদের সাবেক স্পিকার ইউসুফ রাজা গিলানির নাম ঘোষণা করার পরদিন রোববার তিনি এ ঘোষণা দিলেন। (আরও তথ্যসহ) সাবেক প্রধানমন্ত্রী ও আততায়ীর গুলিতে নিহত পিপিপি'র নেত্রী বেনজির ভুট্টোর ঘনিষ্ঠ সহচর ইউসুফ রাজা গিলানি ২০০১ সালে প্রধানমন্ত্রী পদে প্রার্থিতা করার সময় তৎকালীন সেনাশাসক মুশাররফ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছিলেন। ২০০৬ সালে মুক্তি পান জিলানি। সোমবার পার্লামেন্টের ভোটে জিলানি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন বলে আশা করা হচ্ছে। ইসলামাবাদের একটি স্টেডিয়ামে সেনাবাহিনীর বার্ষিক প্যারেডে দেওয়া ভাষণে মুশাররফ বলেন, "নতুন যে সরকারই গঠিত হোক না কেন তারা আমার পূর্ণ সমর্থন পাবে।" তিনি বলেন, "আমি আশা করি এই সরকার রাজনৈতিক শান্তি....বজায় রাখবে এবং একই রকম প্রত্যয় নিয়ে সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাবে।" ধবধবে শাদা শেরওয়ানি পরে ওই অনুষ্ঠানে যান প্রেসিডেন্ট মুশাররফ। তার ভাষণটি রাষ্ট্রীয় টেলিভিশনে স