২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেলের বাজার নিয়ে সৌদি বাদশাহ'র সঙ্গে চেনি'র বৈঠক

বিশ্ব বাজারে তেলের দাম স্থিতিশীল রাখার বিষয়ে সৌদি আরবের বাদশাহ আব্দুল্লাহ'র সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি। শুক্রবারের বৈঠকে তেলের বাজারের কাঠামোগত সমস্যা এবং স্বল্প মেয়াদে বাজার স্থিতিশীল করা প্রসঙ্গে অনেক বিষয়ে তারা একমত হয়েছেন। যুক্তরাষ্ট্রের এক উচ্চ পদস্থ কর্মকর্তা শনিবার এ কথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2008, 11:20 AM

Updated : 26 Aug 2022, 01:36 PM

রিয়াদ, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বিশ্ব বাজারে তেলের দাম স্থিতিশীল রাখার বিষয়ে সৌদি আরবের বাদশাহ আব্দুল্লাহ'র সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি। শুক্রবারের বৈঠকে তেলের বাজারের কাঠামোগত সমস্যা এবং স্বল্প মেয়াদে বাজার স্থিতিশীল করা প্রসঙ্গে অনেক বিষয়ে তারা একমত হয়েছেন। যুক্তরাষ্ট্রের এক উচ্চ পদস্থ কর্মকর্তা শনিবার এ কথা জানিয়েছেন। বিশ্ববাজারে তেলের রেকর্ড পরিমাণ দাম বাড়ার কয়েক দিন পরই বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানীকারক দেশ এবং মধ্যপ্রাচ্যে তাদের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরবের শীর্ষ নেতার সঙ্গে এ বৈঠকে বসলো যুক্তরাষ্ট্র। চেনির সঙ্গে সফররত সাংবাদিকদের ওই কর্মকর্তা বলেন, "আমার মনে হয়, বর্তমান বিশ্ব জ্বালানি বাজারে বিদ্যমান কাঠামোগত সমস্যা এবং এ থেকে উত্তরণের জন্য সামনে কি পদক্ষেপ গ্রহণ করা যায়, তেলের বাজার স্থিতিশীল করতে আমরা কিভাবে একসঙ্গে কাজ করতে পারি এবং এ বিষয়ে স্বল্পমেয়াদে কি করা সম্ভব সেসব বিষয় নিয়েই সম্ভবত আলোচনা হয়েছে। এসবের আলোচনায় তাদের দুজনের মূল্যায়নে অনেক মিল রয়েছে।" ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, বাদশাহ আব্দুল্লাহ ও চেনি মধ্য মেয়াদে এবং দীর্ঘ মেয়াদে কি করা প্রয়োজন সে সম্পর্কেও আলোচনা করেছেন। সা