দুবাই, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফিলিস্তিনের জন্য নতুন ধর্মযুদ্ধের ডাক দিয়েছেন আল- কায়েদা নেতা ওসামা বিন লাদেন। লৌহকঠিন লড়াইয়ের মধ্য দিয়ে ফিলিস্তিনিদেরকে গাজায় ইসরায়েলি অবরোধের অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন তিনি।
কাতার ভিত্তিক আল-জাজিরা স্যাটেলাইট চ্যানেলে বৃহস্পতিবার প্রচারিত এক অডিওটেপে লাদেন ফিলিস্তিনিদের স্বাধীনতা আদায়ের পথ হিসাবে ইরাকে মার্কিন বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য মুসলমানদের প্রতি আহ্বান জানান।
ইরাকে মার্কিন আগ্রাসনের পাঁচবছর পূর্তি উপলক্ষ্যে প্রচারিত হল লাদেনের এই টেপ। সৌদি আরব বংশোদ্ভূত লাদেন বলেন, "আমি গাজা অবরোধ নিয়ে কথা বলার পাশাপাশি ইসরায়েলের হাত থেকে ফিলিস্তিনের বাদবাকি অংশ উদ্ধার করা নিয়ে কথা বলছি।"
তিনি বলেন, "আমাদের শত্র"রা আলোচনা কিংবা সংলাপের পথ বেছে নেয়নি। তারা লৌহকঠিন পথ বেছে নিয়েছে। আর তাই তা মোকবেলাও করতে হবে লৌহকঠিন পন্থায়।"
লাদেন আরও বলেন, "ফিলিস্তিনের জনগণের সমর্থনে আমাদের জিহাদে নামার সবচেয়ে কাছের লড়াইক্ষেত্র হচ্ছে ইরাক। ইরাকে ফিলিস্তিনিদের জন্য লড়াইয়ে মুসলিমদের বিশেষত প্রতিবেশী দেশগুলোর সমর্থন দেওয়া উচিত।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৫০ঘ.
bdnews24