২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামাকে সমর্থন দিলেন নিউ মেক্সিকোর গভর্নর

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে প্রার্থীতার দৌড়ে এগিয়ে থাকা বারাক ওবামাকে সমর্থন দিয়ে তাকে আরও এগিয়ে দিলেন নিউ মেক্সিকোর গভর্নর বিল রিচার্ডসন। শুক্রবার ওবামার এক সহযোগী জানিয়েছেন, হিলারি ও ওবামার মধ্যে রিচার্ডসন ওবামাকেই সমর্থন দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2008, 12:10 PM

Updated : 26 Aug 2022, 01:35 PM

পোর্টল্যান্ড, অরেগন, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে প্রার্থীতার দৌড়ে এগিয়ে থাকা বারাক ওবামাকে সমর্থন দিয়ে তাকে আরও এগিয়ে দিলেন নিউ মেক্সিকোর গভর্নর বিল রিচার্ডসন। শুক্রবার ওবামার এক সহযোগী জানিয়েছেন, হিলারি ও ওবামার মধ্যে রিচার্ডসন ওবামাকেই সমর্থন দিয়েছেন। ওবামার প্রচারাভিযান বিভাগের এক কর্মকর্তা বলেন, "আমি নিশ্চিত করতে পারি রিচার্ডনসন ওবামাকেই সমর্থন দিচ্ছেন এবং আগামী কাল পোর্টল্যান্ডের সমাবেশ তিনি যোগ দেবেন।" হিলারি এবং ওবামা দুজনেই চাইছেন রিচার্ডসনের সমর্থন আদায় করতে। হিলারি বিশেষ করে চাইছেন এই কারণে যে, একজন হিস্প্যানিক হিসেবে ল্যাটিনো স