জাতিসংঘ, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জাতিসংঘের সবচেয়ে শক্তিশালী অঙ্গ নিরাপত্তা পরিষদে আরও ৭টি দেশকে অন্তর্ভূক্ত করার একটি খসড়া প্রস্তাব সদস্য দেশগুলোর কাছে বিলি করেছে জার্মানি এবং সাইপ্রাস। গোপনীয় এ প্রস্তাবে বর্তমান কাঠামোর পাঁচটি স্থায়ী ও দশটি অস্থায়ী সদস্য রাষ্ট্রের সঙ্গে আরও সাতটি স্থায়ী/অস্থায়ী রাষ্ট্রকে অন্তর্র্ভূক্ত করার প্রস্তাব করা হয়েছে। স্থায়ী সদস্যপদের দাবিদার দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে আছে জার্মানি, জাপান, ভারত ও ব্রাজিল। এছাড়া আফ্রিকার প্রতিনিধিত্বকারী কোনো একটি দেশকেও স্থায়ী সদস্যপদ দেওয়ার দাবি রয়েছে।
নিরাপত্তা পরিষদ সংস্কারে এক দশকেরও বেশি সময় ধরে সৃষ্ট অচলাবস্থা নিরসনে সর্বশেষ বড় ধরনের উদ্যোগ এটি। গোপন ওই প্রস্তাবটির একটি কপি স
bdnews24