বেইজিং, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের জিংজিয়াং প্রদেশ ও এর আশপাশের অঞ্চলে শুক্রবার সকালে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। স্থানীয় সময় সকাল ৬টা ৩৩ মিনিটে প্রথম ভূমিকম্পটির আঘাতের পরপরই আরও দুটি শক্তিশালী 'আফটার শক' বা পরাঘাত অনুভূত হয় অঞ্চলটিতে। তবে সেখানে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
চীনের ভূমিকম্প বিষয়ক কর্তৃৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল জিংজিয়াং প্রদেশের ইউতিয়ান রাজ্যে হোতান শহরের ২৩০ কিলোমিটার দূরে।
স্থানীয় সময় সকাল ৬টা ৩৩ মিনিটে প্রথম আঘাতের পর ৬টা ৩৮ মিনিটে ৫ দশমিক ১ মাত্রার একটি পরাঘাত এবং ৬টা ৪৩ মিনিটে ৫ দশমিক ২ মাত্রার আরেকটি পরাঘাত অঞ্চলটিতে আঘাত হানে। দুটি পরাঘাতেরই কেন্দ্র ছিল ওই একই স্থানে।
চীন রিখটার স্কেলে ভূমিকম্প পরিমাপ করে থাকে।
চীনের জিংজিয়াং প্রদেশে জনবসতি তুলনামূলকভাবে অনেক কম। অঞ্চলটি মুসলিম অধ্যুষিত।
(সংশোধনী: আগের খবরে ভূমিকম্পের সময় স্থানীয় সময় সকাল ৭ টা ৩৩ মিনিট উল্লেখ করা হয়েছিল।)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩১৫ ঘ.
bdnews24