২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেনিয়ায় নির্বাচনী অনিয়ম তদন্তে কাজ শুরু করেছে কমিশন

কেনিয়ায় সরকার ও বিরোধী পক্ষের ক্ষমতা ভাগাভাগির চুক্তি পার্লামেন্টে পাস হওয়ার পর চুক্তির শর্ত অনুযায়ী নির্বাচনী অনিয়ম তদন্তে কাজ শুরু করেছে একটি স্বাধীন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2008, 04:58 PM

Updated : 26 Aug 2022, 01:35 PM

নাইরোবি, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কেনিয়ায় সরকার ও বিরোধী পক্ষের ক্ষমতা ভাগাভাগির চুক্তি পার্লামেন্টে পাস হওয়ার পর চুক্তির শর্ত অনুযায়ী নির্বাচনী অনিয়ম তদন্তে কাজ শুরু করেছে একটি স্বাধীন কমিশন। কেনিয়ার প্রধান বিচারপতির কাছ থেকে বৃহস্পতিবার শপথ নেওয়ার পর এক সংবাদ সম্মেলনে কমিশনের সভাপতি দক্ষিণ আফ্রিকার বিচারক জোহান ক্রিইগলার বলেন, "যারা ভয়ে প্রকাশ্যে কমিশনে স্বাক্ষ দিতে চাইবেন না গোপনে তাদের স্বাক্ষ্য নেওয়া হতে পারে।" সাত সদস্যের এই কমিশনে আরও আছেন, আর্জেন্টিনার এক নির্বাচন বিশেষজ্ঞ, তানজেনিয়ার একজন বিচারক ও কেনিয়ার চার কর্মকতা। কমিশন আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন প্রেসিডেন্ট মাওয়ি কিবাকির কাছে উপস্থাপন করবে। এর ১৪ দিনের মধ্যে প্রতিবেদনটি জনসম্মুখে প্রকাশ করতে হবে। গত ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে বিরোধদল প্রেসিডেন্ট কিবাকির বিরুদ্ধে কারচুপির অভিযোগ আনলে দুপক্ষে ব্যাপক সহিংসতা শুরু হয়। এতে ১ হাজার লোক নিহত হওয়া ছাড়াও কমপক্ষে ৩ লাখ লোক গৃহহীন হয়েছে। অনেক প্রচেষ্টার পর কিবাকি ও ওডিঙ্গা গত মাসে ক্ষমতা ভাগাভাগি চুক্তিতে সম্মত হন। চুক্তি অনুযায়ী, ওডিঙ্গার জন্য প্রধানমন্ত্রীর পদ সৃষ্টি করা হয়। ওডিঙ্গাকে প্রধানমন্ত্রী পদে বসাতে একটি কোয়ালিশন সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আইনি পরিবর্তনকেই মঙ্গলবার অনুমোদন দিয়েছে পার্লামেন্ট। এখন চুক্তি অনুযায়ী, ওডিঙ্গার দল এবং কিবাকির কোয়ালিশন সরকার দুপক্ষই একজন করে উপপ্রধানমন্ত্রী নির্বাচন করবে। ঐক্যের সরকার গড়ার লক্ষ্যে মন্ত্রীসভার পদগুলোও দুপক্ষের মধ্যে সমান ভাগে ভাগ হবে। তবে তা কখন সম্পন্ন হবে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১৪৫ ঘ.