কাবুল, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি বৃহস্পতিবার অঘোষিত সফরে আফগানিস্তানে গেছেন। ন্যাটো মিত্রদেশগুলোর প্রতি আরও সেনা পাঠিয়ে সহয়তা করার যুক্তরাষ্ট্রের অনুরোধ নিয়ে প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতেই চেনি এ সফরে গেলেন।
চেনির মুখপাত্র লিয়ে অ্যানে ম্যাকব্রাইড সফররত সাংবাদিকদের বলেছেন, "ইরাক সফরে যাওয়া চেনিকে ন্যাটো সম্মেলনের প্রাক্কালে আফগানিস্তান সফর করতে বলেছেন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। যাতে করে চেনি গণতান্ত্রিক আফগানিস্তানের অগ্রগতির কথা তুলে ধরার পাশাপাশি সামনের দিনগুলোতে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের কার্যক্রম বিশেষ করে দক্ষিণাঞ্চলের মিশন সম্পর্কে নেতাদের ধারণা দিতে পারেন।"
বিশ্লেষকদের মতে, আফগানিস্তান যুদ্ধ ন্যাটো বাহিনীর জন্য মাঠ পর্যায়ে খুবই কঠিন যুদ্ধ। এ যুদ্ধের কৌশল এবং সেনা সংখ্যা নিয়ে ন্যাটো মিত্র দেশগুলোর মধ্যে স
bdnews24