২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেসিডেন্ট প্রার্থিতার দৌড়ে ওমাবা-হিলারির ব্যবধান কমছে

টানা দশটি রাজ্যে প্রথমিক বাছাইপর্বের নির্বাচনে জিতে নিজেকে প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের চেয়ে অনেক এগিয়ে নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের মননোয়ন প্রত্যাশী বারাক ওবামা। কিন্তু হিলারির বিপক্ষে তার এগিয়ে থাকার ব্যবধান আবার কমে এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2008, 01:51 PM

Updated : 26 Aug 2022, 01:34 PM

ওয়াশিংটন, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- টানা দশটি রাজ্যে প্রথমিক বাছাইপর্বের নির্বাচনে জিতে নিজেকে প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের চেয়ে অনেক এগিয়ে নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের মননোয়ন প্রত্যাশী বারাক ওবামা। কিন্তু হিলারির বিপক্ষে তার এগিয়ে থাকার ব্যবধান আবার কমে এসেছে। রয়টার্স/জগবি'র এক জরিপ অনুযায়ী, দেশব্যাপী জনপ্রিয়তার দিক দিয়ে ওবামা হিলরির তুলনায় সামান্য ব্যবধানে এগিয়ে আছেন। হিলারির ৪৪ শতাংশ জনপ্রিয়তার বিপরীতে ওবামার অবস্থান ৪৭ শতাংশ। গত ফেব্র"য়ারিতে এই ব্যবধান ছিল ১০ শতাংশ। ইলিনয়ের সিনেটর ওবামা গত কয়েক সপ্তাহ ধরে প্রতিদ্বন্দ্বী নিউইয়ের্কর সিনেটর হিলারির ধারালো আক্রমণের মুখে আছেন। বিশেষ করে পররাষ্ট্রনীতিতে তার যোগ্যতা নিয়ে হিলারি তাকে আক্রমণ করেই যাচ্ছেন। জনমত জরিপ অনুযায়ী, ডেমোক্র্যাট শিবিরের এই দুই প্রার্থীর দীর্ঘ লড়াইয়ে লাভবান হচ্ছেন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী অ্যারিজোনার সিনেটর জন ম্যাককেইন। ম্যাককেই ইতিমধ্যে রিপাবলিকান দল থেকে তার মনোনয়ন নিশ্চিত করে ফেলেছেন। অন্যদিকে, হিলারি-ওবামা এখন লড়ছেন আগামী ২২ এপ্রিলের পেনিসিলভানিয়ার প্রাইমারির জন্য। এছাড়া, জনমত জরিপে দেখা গেছে, ম্যাককেইন তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী বারাক ওবামার চেয়ে জনসমর্থনের দিক দিয়ে ৬ শতাংশ এগিয়ে আছেন। ওবামার ৪০ শতাংশের বিপরীতে ম্যাককেইনের জনসমর্থন ৪৬ শতাংশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৯১০ ঘ.