নাইরোবি, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সোমালিয়ার আল-সাহাব ইসলামিক দলকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস এই ঘোষণা দিয়েছেন।
২০০৬ সালের মাঝামাঝি পর্যন্ত সোমালিয়া ইসলামি কোর্ট কাউন্সিলের সশস্ত্র শাখা আল সাহাবের নিয়ন্ত্রণে ছিল সোমালিয়ার দক্ষিণাঞ্চলের অধিকাংশ এলাকা। পরে সামরিক মিত্র ইথিওয়ার সাহায্যে সোমালিয়ার অন্তবর্তী সরকার দুই সপ্তাহের যুদ্ধে তাদের ওই এলাকা থেকে বিতাড়িত করে।
যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছে হর্ণ অব আফ্রিকা অঞ্চলে আল-কায়েদার প্রধান সহযোগী সংগঠন হিসেবে কাজ করছে আল-সাহাব।
নিরাপত্তা বিশেষজ্ঞদের ধারণা আল সাহাবের সহিংস তৎপরতায় গত বছর প্রায় সাড়ে ছয় হাজার মানুষ নিহত হয়েছে। সংগঠনির নেতা আদিন হাসি ফারাহ অ্যাইরো গত জানুয়ারিতে মার্কিন বিমান হামলা থেকে বেঁচে যান।
আল কায়েদাসহ, শ্রীলংকার লিবারেশন টাইগারস অব তামিল ইলম (এলটিটিই), ফিলিস্তিনের হামাস ও লেবাননের হিজবুল্লাহ গ্র"প ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকায় আছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, "আল-সাহাব ও তাদের আন্তর্জাতিক মিত্রদের সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮৪৭ ঘ.
bdnews24