২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কসোভোকে স্বীকৃতি দিচ্ছে প্রতিবেশী বুলগেরিয়া, হাঙ্গেরি ও ক্রোয়েশিয়া

সার্বিয়া থেকে স্বাধীনতা ঘোষণার পর প্রতিবেশীদের কাছ থেকে স্বীকৃতি পেতে যাচ্ছে কসোভো। বুলগেরিয়া, হাঙ্গেরি ও ক্রোয়েশিয়া বুধবার কাসোভোকে স্বীকৃতি দেবে। কানাডা ইতোমধ্যেই কসোভোকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। রয়টার্স একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2008, 11:20 AM

Updated : 07 Jul 2022, 05:50 PM

ব্রাসেলস, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সার্বিয়া থেকে স্বাধীনতা ঘোষণার পর প্রতিবেশীদের কাছ থেকে স্বীকৃতি পেতে যাচ্ছে কসোভো। বুলগেরিয়া, হাঙ্গেরি ও ক্রোয়েশিয়া বুধবার কাসোভোকে স্বীকৃতি দেবে। কানাডা ইতোমধ্যেই কসোভোকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। রয়টার্স একথা জানিয়েছে।

রয়টার্সের হাতে আসা এক বিবৃতিতে বুলগেরিয়া, হাঙ্গেরি ও ক্রোয়েশিয়া জানিয়েছে, কসোভোর আলবেনীয় এলাকায় সংখ্যালঘু সার্বদের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনার ভিত্তিতেই তারা ওই সিদ্ধান্ত নিয়েছে। বিবৃতিটি বুধবার প্রকাশ করা হবে।

কূটনীতিকেরা জানিয়েছেন, প্রতিবেশী এই তিনটি দেশের স্বীকৃতির বিষয়টি সার্বিয়াকে তাদের অবস্থান পরিবর্তনে বিশেষ ভূমিকা রাখবে। যদিও সার্বিয়া জানিয়েছে, দেশগুলো কসোভোকে স্বীকৃতি দিতে পারে এটা তাদের জানা ছিল।

প্রায় ৩০টি দেশ এ পর্যন্ত কসোভোকে স্বীকৃতি দিয়েছে। তবে এই তালিকায় নেই প্রতিবেশী রোমানিয়া, বসনিয়া ও ম্যাসেডোনিয়াসহ বলকান অঞ্চলের দেশগুলো এবং সার্বিয়ার মিত্র গ্রিস।

বিবৃতিতে বলা হয়েছে, "দেশ তিনটি এমন এক সার্বিয়ার সঙ্গে সম্পর্কন্নোয়নে আগ্রহী যারা প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে, অর্থনৈতিক অগ্রগতি ভোগ করবে এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে একসাথে কাজ করতে চাইবে।"

ইইউ সদস্য বুলগেরিয়া ও হাঙ্গেরি ইইউ'র সঙ্গে সার্বিয়ার যত দ্রুত সম্ভব একটি স্থিতিশীলতা ও সহযোগিতা চুক্তি সাক্ষরের আহ্বান জানিয়েছে। এই চুক্তি স্বাক্ষরিত হলে তা হবে সার্বিয়াকে ইইউ'র সদস্যপদ প্রদানে প্রথম পদক্ষেপ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৭০৩ ঘ.