২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিবাহবহির্ভূত সম্পর্কের স্বীকারোক্তি দিলেন নিউ ইয়র্কের নতুন গভর্নর

যৌন কেলেঙ্কারির দায়ে নিউ ইয়র্কের গভর্নর এলিয়ট স্পিৎজারের পদত্যাগর পর এবার বিবাহ বহির্র্ভূত সম্পর্কের স্বীকারোক্তি দিলেন তার উত্তসূরী ডেভিড প্যাটারসন। ডেমোক্র্যাট পার্টির সুপার ডেলিগেট ও নিউ ইয়র্কের সাবেক অ্যাটর্নি জেনারেল স্পিৎজার অভিসংশনের হুমকির মুখে গত সপ্তাহে পদত্যাগ করলে ডেভিড প্যাটারসন নিউ ইয়র্কের নতুন গভর্নর হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2008, 02:54 PM

Updated : 26 Aug 2022, 01:34 PM

নিউ ইয়র্ক, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যৌন কেলেঙ্কারির দায়ে নিউ ইয়র্কের গভর্নর এলিয়ট স্পিৎজারের পদত্যাগর পর এবার বিবাহ বহির্র্ভূত সম্পর্কের স্বীকারোক্তি দিলেন তার উত্তসূরী ডেভিড প্যাটারসন। ডেমোক্র্যাট পার্টির সুপার ডেলিগেট ও নিউ ইয়র্কের সাবেক অ্যাটর্নি জেনারেল স্পিৎজার অভিসংশনের হুমকির মুখে গত সপ্তাহে পদত্যাগ করলে ডেভিড প্যাটারসন নিউ ইয়র্কের নতুন গভর্নর হন। সোমবার নিউ ইয়র্ক ডেইলি নিউজে প্যাটারসন তার এবং তার স্ত্রী দুজনেরই বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেন। এলিয়ট স্পিৎজারের স্থলাভিষিক্ত ডেভিড প্যাটারসন (৫৩) ডেইলি নিউজকে বলেন, "তার ব্যক্তিগত জীবন নিয়ে গুজবের জবাবে তিনি তার বৈবাহিক নানা সমস্যা নিয়ে কথা বলতে রাজি। তবে বিবাহবহির্ভূত সম্পর্কের ক্ষেত্রে প্যাটারসন তার কোনো সন্তান থাকার গুজব অস্বীকার করেন।" প্যাটারসন আরও বলেন, আমাদের বিবাহিত জীবন একটা পর্যায়ে এসে কটু হয়ে উঠতে থাকে। কি ঘটে চলেছে তা মিশেল (স্ত্রী) ভালোভাবেই জানত। তবে প্যাটারসনের স্ত্রী মিশেল বলেছেন, "সব বিয়ের ক্ষেত্র্ েমানুষের একটা সংকটময় মুহূর্ত আসে। এক্ষেত্রে তা কাটিয়ে ওঠাটাই বাচ্চাদের জন্য গুরুত্বপূর্ণূ।" প্রতিবেদনে বলা হয়েছে, প্যাটারসন অজ্ঞাত এক নারীর সঙ্গে ২০০১ সাল পর্যন্ত প্রায় দু /তিন বছর সম্পর্ক রেখেছিলেন। তবে এ সম্পর্ক টিকিয়ে রাখতে তিনি রাষ্ট্রীয় তহবিল ব্যয় করেননি বলে জানান। এ প্রতিবেদনের ব্যাপারে প্যাটারসনের প্রেস অফিস তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৪১ঘ.