ম্যানিলা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় মঙ্গলবার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে একটি কলেজের বাইরে এক বিস্ফোরণে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
ম্যানিলা পুলিশ প্রধান জিয়ারি বারিয়াস বলেছেন, প্রেসিডেন্ট প্রাসাদের গেট থেকে প্রায় ৩০০ মিটারের মধ্যে এই বিস্ফোরণ ঘটে। এটি গ্রেনেড বিস্ফোরণ কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। কারণ, ঘটনাস্থলে একটি হাত গ্রেনেড পাওয়া গেছে বলে জানান জিয়ারি বারিয়াস।
বিস্ফোরণটি স্থানীয় সময় বিকাল ৪টা ৩০ মিনিটে ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬০৭ঘ.
bdnews24