২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রশ্নে রাশিয়া আগে বাড়

মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়া নিয়ে রাশিয়াকে একগাদা প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। এবার এর পাল্টা প্রস্তাব দেওয়ার পরবর্তী পদক্ষেপ নিক রাশিয়া। এমটিই চাইছে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2008, 04:00 PM

Updated : 26 Aug 2022, 01:33 PM

আটলান্টিকের ওপার থেকে, মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়া নিয়ে রাশিয়াকে একগাদা প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। এবার এর পাল্টা প্রস্তাব দেওয়ার পরবর্তী পদক্ষেপ নিক রাশিয়া। এমটিই চাইছে যুক্তরাষ্ট্র। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করতে রোববারই মস্কোর উদ্দেশ্যে রওনা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কণ্ডোলিৎসা রাইস এবং প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস। সোমবার তাদের আলোচনায় বসার কথা। মস্কো রওনা হওয়ার মুহূর্তেই গেটস বলে দিয়েছেন, এবার আর রাশিয়াকে নতুন কোনো প্রস্তাব দেবে না যুক্তরাষ্ট্র। তিনি বলেন, " আমরা অনেক প্রস্তাব টেবিলে রেখেছি। এখন পারস্পরিক সহযোগিতায় এগিয়ে আসার পালা তাদের।" চেক রিপাবলিক এবং পোল্যান্ডে যুক্তরাষ্ট্রের পরিকল্পিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার বিষয়টি নিয়ে রাইস এবং গেটস দুজনই রাশিয়ার পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করার পাশাপাশি ভ