২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিব্বত সঙ্কট মোকাবেলায় সংযত থাকার দাবি চীনের

তিব্বতিদের সহিংস বিক্ষোভ দমনে সংযম প্রদর্শন করা হচ্ছে বলে দাবি করেছে চীন। বিক্ষোভকারীদের বিরুদ্ধে বন্দুক ব্যবহার করা হচ্ছে না বলে দাবি করেছেন তিব্বতের গভর্নর। কিন্তু বাস্তব পরিস্থিতি ভিন্ন। আইনশৃঙ্খলা রক্ষায় তিব্বতের আশেপাশের এলাকাগুলোতে প্রচুর সেনা মোতায়েন চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2008, 12:42 PM

Updated : 26 Aug 2022, 01:34 PM

বেইজিং, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- তিব্বতিদের সহিংস বিক্ষোভ দমনে সংযম প্রদর্শন করা হচ্ছে বলে দাবি করেছে চীন। বিক্ষোভকারীদের বিরুদ্ধে বন্দুক ব্যবহার করা হচ্ছে না বলে দাবি করেছেন তিব্বতের গভর্নর। কিন্তু বাস্তব পরিস্থিতি ভিন্ন। আইনশৃঙ্খলা রক্ষায় তিব্বতের আশেপাশের এলাকাগুলোতে প্রচুর সেনা মোতায়েন চলছে। চীনের অভিযোগ, আসন্ন অলিম্পিক গেমস বানচালের চেষ্টায় নির্বাসিত আধ্যাত্মিক তিব্বতি নেতা দালাইলামার অনুসারীরাই তিব্বতে অনাসৃষ্টি ঘটাচ্ছে। তিব্বতের গভর্নর কিয়াংবা পাঙ্কগও সহিংসতা অস্থিরতার জন্য নির্বাসিত তিব্বতি নেতা দালাইলামাকে অভিযুক্ত করেছেন। সিচুয়ানের এক তিব্বতি বলেছেন, দুটো তিব্বতি স্কুলে সোমবার নতুন করে সংঘর্ষ হয়েছে। সেখানে শ'শ' ছাত্রের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। স্কুলের প্রায় ৪০ জন ছাত্রকে পুলিশ মারপিট করে। নাম প্রকাশে অনিচ্ছুক তিব্বতের আরেক অধিবাসী জানান, ছাত্র ও বৌদ্ধ ভিকক্ষুসহ অন্ততপক্ষে ১৮ জন রোববার পুলিশের গুলিতে নিহত হয়েছে। এর আগে এক পুলিশকে আগুনে পুড়িয়ে মারা হয়। আরেকজন তিব্বতি জানান, ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। কেউ বাইরে বেরোনোর সাহস করছে না। তিব্বতের নির্বাসিত সরকার যেখানে সংঘর্ষ বিক্ষোভে নিহতের সংখ্যা ৮০ উল্লেখ করেছে সেখানে তিব্বতের গভর্নর বলছেন, এ সংখ্যা মাত্র ১৩। তিনি জোর দিয়ে এও বলছেন, সব দায়দায়িত্ব কাঁধে নিয়ে াামরা বলতে পারি যে আমরা বিক্ষোভে গুলি ছুঁড়িনি কিংবা কোনো মারণাস্ত্র ব্যবহার করিনি। বিক্ষোভ থামাতে কেবল টিয়ার গ্যাস এবং জলকামান ব্যবহার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮২৪ঘ.