বাগদাদ, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি সোমবার আকস্মিক সফরে বাগদাদ গেছেন। ইরাকে অতিরিক্ত সেনা মোতায়েনের সাফল্য নিরুপণ করতেই এ সফরে গেলেন তিনি। রিপারবলিকান দলের মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ম্যাককেইনের সফরকালেই চেনি এ সফরে গেলেন।
সিনেট আর্মড সার্ভিসেস কমিটির সত্যানুসন্ধান মিশনের অংশ হিসাবে ইরাক সফরে যাওয়া ম্যাককেইনের সঙ্গে ইরাকি নেতাদের বৈঠক করার কথা রয়েছে। তার মতো চেনিও মধ্যপ্রাচ্যে বড় ধরনের সফরের অংশ হিসাবে ইরাকে গেছেন। চেনি সৌদি আরব, জেরুজালেম, ফিলিস্তিন, তুরস্ক এবং ওমান মিলিয়ে ৯ দিনের সফর করবেন।
ম্যাককেইন এবং চেনি দুজনই ইরাকে মার্কিন সেনা মোতায়েনের সমর্থক। বাগদাদে চেনিকে স্বাগত জানিয়েছেন মার্কিন বাহিনীর কমান্ডার জেনারেল ডেভিড পেত্রাউস।
পেত্রাউস এবং মার্কিন রাষ্ট্রদূত রায়ান ক্রোকারের সঙ্গে কথা বলার পর প্রধানমন্ত্রী নূরি আল মালিকি, প্রেসিডেন্ট জালাল তালাবানি এবং অন্যান্য ইরাকি নেতাদের সঙ্গে কথা বলার কথা রয়েছে চেনির।
২০০৭ সালের মে মাসে চেনি প্রথম ইরাক সফর করেন। এর এক মাস পরই ইরাকে অতিরিক্ত ৩০ হাজার মার্কিন সেনা মোতায়েন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৫৯ঘ.
bdnews24