২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় ৩ জন নিহত

আফগানিস্তানের দক্ষিণাঞ্চল হেলমান্দে সোমবার ন্যাটোর সামরিক বহর লক্ষ্য করে এক আত্মঘাতী হামলায় তিন বেসামরিক আফগান নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হেলমান্দে ন্যাটো নেতৃত্বাধীন বাহিনীর এক ব্রিটিশ মুখপাত্র জানিয়েছেন, হতাহতের মধ্যে ন্যাটো সেনাও রয়েছে। তবে এই হামলায় চার ব্রিটিশ সেনা নিহত হয়েছে বলে যে সংবাদ প্রচারিত হয়েছে তা তিনি অস্বীকার করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2008, 10:50 AM

Updated : 26 Aug 2022, 01:34 PM

কান্দাহার, আফগানিস্তান, মার্চ ১৭ (বিডিনউজ টোয়েন্টিফো ডটকম/রয়টার্স) - আফগানিস্তানের দক্ষিণাঞ্চল হেলমান্দে সোমবার ন্যাটোর সামরিক বহর লক্ষ্য করে এক আত্মঘাতী হামলায় তিন বেসামরিক আফগান নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হেলমান্দে ন্যাটো নেতৃত্বাধীন বাহিনীর এক ব্রিটিশ মুখপাত্র জানিয়েছেন, হতাহতের মধ্যে ন্যাটো সেনাও রয়েছে। তবে এই হামলায় চার ব্রিটিশ সেনা নিহত হয়েছে বলে যে সংবাদ প্রচারিত হয়েছে তা তিনি অস্বীকার করেছেন। ব্রিটিশ সেনাদের মুখপাত্র লেফটেন্যান্ট কর্ণেল সাইমন মিলার চার ব্রিটিশ সেনা নিহত হয়েছে এ খবর অস্বীকার করে বলেছেন," এটা সম্পূর্ণ মিথ্যা। তবে সর্বপোরি আমি এটা বলতে পারি যে, হতাহতের মধ্যে ন্যাটো সেনা রয়েছে।" সেইসঙ্গে তিনি আরও বলেন, "আমরা এখনও আহতরা কোন দেশের সেনা এবং তারা কতখানি আহত হয়েছে তার নিশ্চিত খবরের জন্য অপেক্ষা করছি। তবে চার ব্রিটিশ সেনা নিহত হওয়ার ঘটনা সম্পর্কে আমি অবগত নই, এটা ভুল তথ্য।" হেলমান্দ পুলিশ প্রধান মোহাম্মদ হুসেইন আন্দিওয়াল জানিয়েছেন, ন্যাটোর সামরিক বহরটি যখন হেলমান্দের গিরিস্ক দিয়ে যাচ্ছিল হামলাকারী তখন একটি গাড়িতে ছিল। কিন্তু সে ওই বহরে আঘাত হানার চেষ্টা করে ব্যর্থ হয়। পুলিশ প্রধান রয়টার্সকে জানান," হামলায় তিন বেসামরিক নাগরিক নিহত এবং কমপক্ষে আরও সাতজন আহত হয়েছে।" বিদেশি সেনা এবং তালেবানদের মধ্যে ক্রমবর্ধমান সংঘর্ষে বেসামরিক আফগানরা নিহত হচ্ছে। যুক্তরাষ্ট্রের এক হিসেব অনুযায়ী ২০০৬ সাল থেকে এ পর্যন্ত আফগানিস্তানে ১২ হাজার বেসামরিক লোক এবং ৩ শ' ৫০ জন বিদেশি সেনা নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৪৩৩ঘ.