কায়রো, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - রোববার মিশরের আলেকজান্দ্রিয়া মহাসড়কে পুলিশের একটি পরিবহন ট্রাকের সঙ্গে অন্য একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২২ মিশরীয় নিহত এবং আরও ২০ জন আহত হয়েছেন। নিরপত্তা বাহিনী সূত্রে একথা জানা গেছে।
নিরাপত্তা সূত্রটি জানায়, উপকূল অভিমুখী মরুসড়কটি দিয়ে ট্রাকটি পুলিশ সদস্যদের নিয়ে পুলিশ ছাউনির দিকে যাচ্ছিল। তাৎক্ষণিক ভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।
বেপরোয়া গাড়ি চালানো, ট্রাফিক আইন না মানা এবং খারাপ রাস্তার জন্য মিশরে প্রায়ই এ ধরনের সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১২৫৩ ঘ.
bdnews24