২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের পার্লামেন্ট নির্বাচনে রক্ষণশীলদের জয়

ইরানের পার্লামেন্ট নির্বাচনে রোববার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ ভোটে জয় পেয়েছে ক্ষমতাসীন রক্ষণশীলরা। ২৯০ টি আসনের মধ্যে কমপক্ষে ১৬৩টি আসন জিতেছে তারা। রাষ্ট্রীয় প্রেস টেলিভিশন রোববার একথা জানিয়েছে। তবে তাদের এ জয় সত্ত্বেও আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে নতুন এ পার্লামেন্ট নিয়ে প্রেসিডেন্ট আহমাদিনেজাদ স্বস্তিতে থাকতে পারবেন বলে মনে করা হচ্ছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2008, 02:48 PM

Updated : 26 Aug 2022, 01:33 PM

তেহরান, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের পার্লামেন্ট নির্বাচনে রোববার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ ভোটে জয় পেয়েছে ক্ষমতাসীন রক্ষণশীলরা। ২৯০ টি আসনের মধ্যে কমপক্ষে ১৬৩টি আসন জিতেছে তারা। রাষ্ট্রীয় প্রেস টেলিভিশন রোববার একথা জানিয়েছে। তবে তাদের এ জয় সত্ত্বেও আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে নতুন এ পার্লামেন্ট নিয়ে প্রেসিডেন্ট আহমাদিনেজাদ স্বস্তিতে থাকতে পারবেন বলে মনে করা হচ্ছে না। টেলিভিশন জানায়, বিরোধী সংস্কারপন্থীরা পেয়েছে ৪৬টি আসন। ৪টি আসন পেয়েছে স্বতন্ত্র প্রার্থীরা এবং ৩০টি আসনে পুনর্নির্বাচন হবে। রাজধানীতে রক্ষণশীলদের পক্ষে একটি আসনে জিততে পারেন সাহবুদ্দিন সদর। রয়টার্সকে তিনি বলেন, "পার্লামেন্টে ৭০ শতাংশের বেশি আসন রক্ষণশীলদের দখলে থাকবে। জনগণ আমাদের ওপর আস্থা রেখেছে, আমাদের জন্য এটি খুবই সম্মানের।" স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তারা জানিয়েছে, সোমবারের আগে পূর্ণ ফল পাওয়ার সম্ভাবনা নেই। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্ল