২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াজিরিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা, ১২ জঙ্গি নিহত

পাকিস্তানে আল-কায়েদা ও তালেবান জঙ্গিদের স্বর্গরাজ্য ওয়াজিরিস্তানে রোববার একটি বাড়িতে তিনটি ক্ষেপণাস্ত্র হামলায় বিদেশি জঙ্গিসহ অন্ততপক্ষে ১২ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2008, 01:33 PM

Updated : 26 Aug 2022, 01:33 PM

ওয়ানা, পাকিস্তান, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানে আল-কায়েদা ও তালেবান জঙ্গিদের স্বর্গরাজ্য ওয়াজিরিস্তানে রোববার একটি বাড়িতে তিনটি ক্ষেপণাস্ত্র হামলায় বিদেশি জঙ্গিসহ অন্ততপক্ষে ১২ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা একথা জানিয়েছেন। আফগান সীমান্তে দক্ষিণ ওয়াজিরিস্তানের একটি গ্রামে এই হামলা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক জেলা সরকারি কর্মকর্তা বলেছেন, "৮ জন বিদেশি ও তাদের ৪ সমর্থক নিহত হয়েছে। বিদেশিদের জাতীয়তা জানা যায়নি। তবে ওই এলাকার কয়েকজন বাসিন্দা বলেছেন, নিহতদের মধ্যে আরব নাগরিক রয়েছে। এর আগে এক সেনা কর্মকর্তা বলেন, "ওই বাড়িতে জঙ্গিরা লুকিয়ে আছে বলে ধারণা করা হচ্ছিল। তাদের ৭ জন মারা গেছে এবং কয়েকজন আহত হয়েছে।" ক্ষেপণাস্ত্র কে ছুঁড়েছে তা স্পষ্ট জানা যায়নি। তবে গ্রামবাসীরা বলেছে, তারা চালকহীন একটি বিমানের শব্দ শুনেছেন। পরে এটি আকাশে বিস্ফোরিত হয়। উল্লেখ্য, মার্কিন বাহিনী স