বেইজিং, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কঠোর হাতে তিব্বতি ভিক্ষু বিক্ষোভ দমনের চীনা পদক্ষেপের সমালোচনায় সরব হয়েছেন নির্বাসিত আধ্যাত্মিক তিব্বতি নেতা দালাইলামা। চীন শক্তি প্রয়োগ করে শান্তি অর্জনের চেষ্টা নিয়েছে বলে সমালোচনা করার পাশাপাশি তিনি তিব্বতে যা চলছে তা ইচ্ছাকৃতভাবে চালানো 'সাংস্কৃতিক গণহত্যা' কিনা তা তদন্ত করে দেখার আহ্বান জানিয়েছেন।
উত্তর ভারতের ধর্মশালায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "চীন সরকার স্বীকার করুক আর নাই করুক সমস্যা আছে। আর তা হচ্ছে তিব্বতের সনাতন সাংস্কৃতিক ঐতিহ্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যেভাবেই হোক, কোথাও কোথাও সাংস্কৃতিক গণহত্যার ঘটনা ঘটছে।" তিনি এসব ঘটনার তদন্ত দাবি করেন।
নিজের অসহায় অনুভূতির কথা জানিয়ে দালাইলামা বলেন, অলিম্পিক গেমসের ভালো আয়োজক দেশ হওয়ার কথা চীনকে স্মরণ করিয়ে দেওয়াটা আন্তর্জাতিক স
bdnews24