বাগদাদ, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - অতিরিক্ত ৩০ হাজার সেনা মোতায়েনের পর ইরাকে নিরপত্তা পরিস্থিতিরি অগ্রগতি মূল্যায়ন করতে রোববার ইরাক সফরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী জন ম্যাককেইন। ইরাকে অতিরিক্ত সেনা মোতায়েনের পক্ষে ছিলেন ম্যাককেইন।
ইরাকে মার্কিন দূতাবাসের মুখপাত্র মিরেম্বি নানতঙ্গো জানিয়েছেন, ম্যাককেইন বাগদাদ পৌঁছেছেন। বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনে তিনি ইরাকি নেতা ও মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
নানতঙ্গো বলেন, "আমি নিশ্চিত করতে পারি তিনি বাগদাদ পৌঁছেছেন।"
অতিরিক্ত ৩০ হাজার মার্কিন সেনা মোতয়েন হওয়ার পর গত জুন থেকে ইরাকে সহিংসতা ৬০ ভাগ কমেছে। এছাড়া, গত জানুয়ারি থেকে সহিংসতা আরও কমেছে। তবে মার্কিন কর্মকর্তারা বলছেন, এই ধারা অব্যাহত থাকবে এমন কোনো নিশ্চয়তা নেই।
২০০৩ সালে মার্কিন অভিযানে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পতনের পর ইরাকে ম্যাককেইনের এটি অষ্টম সফর।
সহিংসতা রুখতে গত বছর মার্কিন কমান্ডারদের নতুন কৌশল গ্রহণের আগ পর্যন্ত এই যুদ্ধের কৌশল ভুল ছিল বলে সমালোচনা করে এসেছেন ম্যাককেইন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭৫৫ ঘ.
bdnews24