জেরুজালেম, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গাজা এলাকায় চলতি মাসের প্রথম দিকে ইসরায়েলি অভিযানের পর বন্ধ হয়ে যাওয়া ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা আবার শুরু হতে যাচ্ছে। চলতি সপ্তাহে বৈঠকের পরিকল্পনা করছেন উভয় পক্ষের প্রধান দুই আলোচক। ইসরায়েলি ও পশ্চিমা কর্মকর্তারা রোববার একথা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রে মেরিল্যান্ডের অ্যানাপোলিসে গত নভেম্বরের মধ্যপ্রাচ্য সম্মেলন থেকে শুরু হওয়া ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনি ও ফিলিস্তিনের সাবেক প্রধানমন্ত্রী আহমেদ কুইরির নেতৃত্বাধীন দুই পক্ষের শান্তি আলোচনায় এ পর্যন্ত তেমন কোনো অগ্রগতি হয়নি।
হামাস নিয়ন্ত্রিত গাজা এলাকায় চলতি মাসের প্রথম দিকে ইসরায়েল অভিযান জোরদার করার পর শান্তি আলোচনা স্থগিত করে দেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। প্রায় সপ্তাহব্যাপী ইসরায়েলি ওই অভিযানে নারী-শিশুসহ ১২০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়।
এছাড়া অধিকৃত গাজা এলাকায় ইহুদি বসতি স
bdnews24