তিরানা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আলবেনিয়ার রাজধানী তিরানার বাইরে একটি সামরিক ঘাঁটিতে শনিবারের বিস্ফোরণে কমপক্ষে ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২৪০ জনেরও বেশি লোক। বাতিল হয়ে যাওয়া গোলাবরুদের একটি ভাঁড়ারে ওই বিস্ফোরণ শুরু হলে তা বির্স্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে এবং আশপাশের দালানকোঠা ও রাস্তাঘাটের যানবাহনও এতে ক্ষতিগ্রস্ত হয়। দিনের বেলায় পুরোমাত্রায় উদ্ধারকাজ শুরু না হওয়া পর্যন্তহতাহতের চূড়ান্ত সংখ্যা বলা সম্ভব নয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।
টেলিভিশনে স
bdnews24