২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছড়িয়ে পড়েছে তিব্বতের বিক্ষোভ, সিচুয়ানে পুলিশস্টেশনে আগুন

তিব্বতে বৌদ্ধ ভিক্ষুদের শুরু করা চীন বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে তিব্বতের বাইরেও। রোববার পার্শ্ববর্তী সিচুয়ান প্রদেশে বিক্ষোভকারীরা জ্বালিয়ে দিয়েছে একটি পুলিশ স্টেশন। তবে লাসার রাজপথে দু'দিনের রক্তক্ষয়ী সহিংসতার পর চাপা উত্তেজনা বিরাজ করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2008, 06:09 AM

Updated : 26 Aug 2022, 01:33 PM

বেইজিং, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - তিব্বতে বৌদ্ধ ভিক্ষুদের শুরু করা চীন বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে তিব্বতের বাইরেও। রোববার পার্শ্ববর্তী সিচুয়ান প্রদেশে বিক্ষোভকারীরা জ্বালিয়ে দিয়েছে একটি পুলিশ স্টেশন। তবে লাসার রাজপথে দু'দিনের রক্তক্ষয়ী সহিংসতার পর চাপা উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা লাসার সব গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়কসহ জনসমাগমের প্রধান কেন্দ্রগুলিকে নিচ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রেখেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানসহ অফিস আদালত বন্ধ রয়েছে। এ পরিস্থিতিতে লাসার জনগণ কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, প্রায় দুশ বিক্ষোভকারী সিচুয়ানের একটি পুলিশ স্টেশনে হামলা চালায়। এ সময় তারা বোমা বিস্ফোরণ ঘটায় এবং পুলিশ স্টেশনটিতে আগুন ধরিয়ে দেয়। ওই কর্মকতা যখন রয়টার্সের সঙ্গে কথা বলছিলেন বিক্ষোভকারীরা তখন এ্যাবে কাউন্টির প্রধান সরকারি ভবনে হামলা চালায়। তিনি বলেন, বিক্ষোভকারীদের হটাতে পুলিশ কাঁদানে গ্যাস ছোঁড়ে এবং পাঁচ জনকে গ্রেপ্তার করে। তিব্বতের সীমান্তবর্তী সিচুয়ান প্রদেশ চীনের তিব্বতি অধ্যুষিত চার