২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের অবস্থান তামিল বিদ্রোহীদের সমর্থন যোগাচ্ছে: শ্রীলংকা

শ্রীলংকায় বিদ্যমান গৃহযুদ্ধের ফলে মানবাধিকার লঙ্ঘন বেড়ে যাচ্ছে- যুক্তরাষ্ট্রের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনের এমন বক্তব্যের তীব্র সমালোচনা করেছে শ্রীলংকার সরকার। একইসঙ্গে দেশটি শুক্রবার অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের অবস্থান নিষিদ্ধ সংগঠন এলটিটিই-কে সমর্থন যোগাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2008, 09:33 AM

Updated : 26 Aug 2022, 01:33 PM

কলম্বো, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ রয়টার্স) - শ্রীলংকায় বিদ্যমান গৃহযুদ্ধের ফলে মানবাধিকার লঙ্ঘন বেড়ে যাচ্ছে- যুক্তরাষ্ট্রের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনের এমন বক্তব্যের তীব্র সমালোচনা করেছে শ্রীলংকার সরকার। একইসঙ্গে দেশটি শুক্রবার অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের অবস্থান নিষিদ্ধ সংগঠন এলটিটিই-কে সমর্থন যোগাচ্ছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানবাধিকার বিষয়ক বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে ২০০৭ সালে শ্রীলংকায় মানবাধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের মাত্রা কমে গিয়েছে। এ ছাড়াও ওই প্রতিবেদনে দেশটির সরকারি সংস্থা এবং আধা-সামরিক বাহিনী বড় ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সম্পৃক্ত বলেও অভিযোগ করা হয়েছে। শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, "প্রতিবেদনে ২০০৭ সালে শ্রীলংকার একটি আংশিক চিত্র তুলে ধরা হয়েছে, যাতে সত্যিকারের পরিস্থিতি ফুটে ওঠেনি এবং যথাযথভাবে প্রমাণিত নয় এমন সব অভিযোগ রয়েছে। একইসঙ্গে এসব অভিযোগ অতিরঞ্জিত করেও উপস্থাপন করা হয়েছে।" তিনি আরও বলেছেন,"এটা উদ্বেগের বিষয় যে প্রতিবেদনটি প্রচলিত ধারণার ওপর ভিত্তি করে তৈরী করা হয়েছে এবং এর ফলে এমন সময় তা তামিল বিদ্রোহীদের পক্ষে চলে যাচ্ছে যখন তারা সামরিক ভাবে এবং আন্তর্জাতিকভাবে নিজেদের একটা অবস্থান তৈরীর চেষ্টা চালাচ্ছে।" যুক্তরাষ্ট্র ওই সব দেশগুলোর একটি যারা তামিল বিদ্রোহীদের একটা সন্ত্রাসী দল মনে করে। কলম্বোতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস জানিয়েছে তার সরকার এই প্রতিবেদনের পক্ষে অবস্থান নেবে। ওই প্রতিবেদনে শ্রীলংকার চলমান গৃহযুদ্ধের ফলে শ'শ' মানুষ অপহৃত ,নিখোঁজ এবং নিহত হওয়ার জন্য দুই পক্ষকেই দায়ি করা হয়েছে। এই গৃহযুদ্ধে ১৯৮৩ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত কমপক্ষে ৭০ হাজার লোক নিহত হয়েছে। মানবাধিকার পর্যবেক্ষণে একটি আন্তর্জাতিক বিশেষজ্ঞ একটি 'প্রেসিডেন্সিয়াল কমিশনের' আওতায় দল শ্রীলংকায় মানবাধিকার লঙ্ঘন এবং বিভিন্ন হত্যাকাণ্ডের তদন্ত করছেন। তারা বলছেন সরকার এ প্রক্রিয়া বিলম্বিত করছে এবং প্রত্যক্ষদর্শীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। এসব কারণ দেখিয়ে ওই পরিদর্শখ দলটি শ্রীলংকা ছেড়ে চলে যাওয়ার"চ্ছা ব্যক্ত করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৫২৮ ঘ.